News Flash

Image

করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে জারি ১৪৪ ধারা

করিমগঞ্জ (অসম) ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট।

করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের জারিকৃত নির্দেশিকায় বলা হয়েছে, নাশকতাকারী চক্রের চলাচলের ফলে জেলায় আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি জেলার সীমান্তঘেঁষা এলাকাগুলি দিয়ে অবৈধ সামগ্রী, গরু পাচারের সম্ভাবনা রয়েছে। যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপ তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা আরোপ করো হয়েছে।

নিষেধাজ্ঞা অনুসারে কোনও ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত তীরবর্তী ৫০০ মিটার এলাকায় চলাচল করতে পারবেন না। পাশাপাশি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোনও ব্যক্তি কুশিয়ারা নদীর পাশে এবং করিমগঞ্জ জেলার সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে চলাচল করতে পারবেন না।
কোন ব্যক্তি সংশ্লিষ্ট এলকার সার্কল অফিসারের অনুমতি না নিয়ে এবং তা জেলা ম্যাজিস্ট্রেট ও বিএসএফ কর্তৃপক্ষের অনুমোদন নি নিয়ে কুশিয়ারা নদীতে মাছ ধরার জন্য কোনও ধরনের নৌকা চালাতে পারবেন না। এছাড়া কোনও ব্যক্তি কোন ধরনের যান, ঠেলা, রিকশা অথবা অন্য কোনও মাধ্যমে চিনি, চাল, আটা ময়দা, ভোজ্য তেল, কেরোসিন তেল, লবণ ইত্যাদি সামগ্রী নিয়ে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত তীরবর্তী এলাকা থেকে পাঁচ কিলোমিটার এলাকায় চলাচল করতে পারবেন না।

তবে করিমগঞ্জ, বদরপুর, নিলামবাজার, পাথারকান্দির সার্কল অফিসাররা তাঁদের নির্ধারিত এলাকায় প্রয়োজনে চলাচলের অনুমতি দেবেন। বিশেষ কারণে সময়, স্থান ইত্যাদি স্থানীয় সরবরাহ আধিকারিকের যাচাইকৃত প্রমাণপত্রের প্রতিলিপি জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট বিএসএফের কমান্ডেন্টকে প্রদান করার পর চলাচলের অনুমতি প্রদান করা হবে। এই আদেশ সীমান্তে কর্তব্যরত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। জনস্বার্থে জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে করিমগঞ্জ জেলায় বলবৎ হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

Releated Posts

এনডিএ ৩.০-এর ১০০ দিন পূর্তিতে ‘বিকশিত অসম’-এর লক্ষ্যে ফের জোর হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় টানা মেয়াদের ১০০ দিন পূর্ণ হওয়ায় উন্নয়ন ও…

ByByNews Desk Aug 20, 2026

নারীদের নেতৃত্বে অসমের রূপান্তরের লক্ষ্যে একাধিক উদ্যোগ: এনডিএ ৩.০-এর ১০০ দিন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): নারীর ক্ষমতায়ন, শিক্ষা, জীবিকা ও স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অসম সরকার একাধিক…

ByByNews Desk Aug 20, 2026

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top