News Flash

  • Home
  • খেলা
  • সম্রাট, শিখরের দারুন পারফরম্যান্সে জয় দিয়ে সুপার লিগ শুরু সংহতির
Image

সম্রাট, শিখরের দারুন পারফরম্যান্সে জয় দিয়ে সুপার লিগ শুরু সংহতির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি।। জয় দিয়ে দারুন সূচনা সংহতি ক্লাবেরও। ৫৭ রানের ব্যবধানে শক্তিশালী কসমোপলিটন ক্লাবকে হারিয়ে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সংহতি ক্লাব ৫৭ রানের বড় ব্যবধানে জয়ী হওয়ার সুবাদে ৬ দলীয় লীগ তালিকায় রান রেটে আপাতত দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে। সকাল পৌনে নটায় ম্যাচ শুরুতে কসমোপলিটন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সংহতি ক্লাব সীমিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সম্রাট সূত্রধরের ৭৯ রান, সপ্তজিৎ দাসের ৩১ রান, অমিত আলীর ২৯ রান এবং সঞ্জয় মজুমদারের ২৮ রান উল্লেখযোগ্য। সম্রাট ৭৯ বল খেলে ১০টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৯ রান সংগ্রহ করে। কসমোপলিটনের রিয়াজ উদ্দিন, দেবপ্রসাদ সিংহ ও অধিনায়ক পল্লব দাস প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটনের ব্যাটার্সরা যথেষ্ট চেষ্টা করেও জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ৪৬ ওভার খেলে ২০৯ রানে ইনিংস শেষ করে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অধিনায়ক পল্লব দাসের ৫৭ রান, ইন্দ্রজিৎ দেবনাথের ৪৭ রান এবং দেবপ্রসাদ সিংহের ২৬ রান উল্লেখ করার মতো। সংহতি ক্লাবের শিখর মেহতা ৩৬ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া শাহরুখ হোসেন ও অমিত আলি প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। ব্যাটে অনবদ্য পারফরম্যান্সের সৌজন্যে সম্রাট সূত্রধর প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top