News Flash

  • Home
  • খেলা
  • দীপক ক্ষৈত্রীর অলরাউন্ড পারফরম্যান্সে জয় দিয়ে লীগ সূচনা ইউ: ফ্রেন্ডসের
Image

দীপক ক্ষৈত্রীর অলরাউন্ড পারফরম্যান্সে জয় দিয়ে লীগ সূচনা ইউ: ফ্রেন্ডসের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি।। জয় দিয়ে শুরু ফেভারিট ইউনাইটেড ফ্রেন্ডসের। তাও ১৪৮ রানের বড় ব্যবধানে শক্তিশালী জয়নগর ক্রিকেট ক্লাবকে হারিয়ে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী, গুরুত্বপূর্ণ খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস ১৪৮ রানের বড় ব্যবধানে জয়ী হওয়ার সুবাদে ৬ দলীয় লীগ তালিকায় রান রেটে আপাতত শীর্ষে অবস্থান করছে। সকালে ম্যাচ শুরুতে জেসিসি টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ইউনাইটেড ফ্রেন্ডস নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে। শুরুতে বিশাল ঘোষ ৩২ রানে, সেন্টো সরকার ৪৩ রানে এবং উদিয়ান বোস ৬১ রানে আউট হলেও মিডেল অর্ডারে দীপক ক্ষৈত্রীর শতক বেশ উল্লেখযোগ্য। দীপক ৯২ বল খেলে ৮টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০১ রান সংগ্রহ করে। জেসিসি-র তেজস্বী জয়সোয়াল, তুষার সাহা ও প্রিন্স মৌর্য দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জেসিসি-র ব্যাটার্সরা দলকে বেশিদূর এগিয়ে নিতে পারেনি। ৩৪ ওভার খেলে ১৪৪ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রিমন সাহার ৩৩ রান, রোহিত ঘোষের ৩২ রান এবং ওপেনার তেজস্বী জয়সোয়ালের ২৯ রান কিছুটা উল্লেখ করার মতো। ইউনাইটেড ফ্রেন্ডসদের শুভম ঘোষ, দীপক ক্ষৈত্রী, প্রিয়াংশু গৌতম এবং অধিনায়ক রজত দে প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে দীপক ক্ষৈত্রী পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top