নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ গন্ডাছড়া মহকুমার অন্তর্ভুক্ত রইস্যাবাড়ি থানার বোয়ালখালি এডিসি ভিলেজের প্রসন্ন রোয়াজা পাড়ায় গতকাল রাতে সংঘবদ্ধ হামলায় দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতরা হলেন ধনঞ্জয় ত্রিপুরা ও স্বাধীন ত্রিপুরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে৷ জানা যায় ওই যুবক গতকাল রাতে বোয়ালখালী ভিলেজ থেকে বাড়িতে ফিরছিলেন৷ তখন ওই রাস্তায় তাদেরকে আটক করে বেধড়ক মারধর করা হয়৷ আশঙ্কা জনক অবস্থায় তারা রাস্তার পাশে লুটিয়ে পড়েন৷ স্থানীয় লোকজনরা তাদেরকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে রইসয়াবাড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যান৷ তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সেখান থেকে কুলাই ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এ বা কারা এ ঘটনা সংঘটিত করেছে সে সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোন তথ্য জানা যায়নি৷ রইস্যাবাড়ি থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এই ঘটনার পর থেকে এলাকার জনগণে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

গন্ডাছড়ায় দুসৃকতিদের হামলায় গুরুতর আহত দুই যুবক
Tags:
Releated Posts
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…


















