News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় দুসৃকতিদের হামলায় গুরুতর আহত দুই যুবক
Image

গন্ডাছড়ায় দুসৃকতিদের হামলায় গুরুতর আহত দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ গন্ডাছড়া মহকুমার অন্তর্ভুক্ত রইস্যাবাড়ি থানার বোয়ালখালি এডিসি ভিলেজের প্রসন্ন রোয়াজা পাড়ায় গতকাল রাতে সংঘবদ্ধ হামলায় দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতরা হলেন ধনঞ্জয় ত্রিপুরা ও স্বাধীন ত্রিপুরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র  ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে৷ জানা যায় ওই যুবক গতকাল রাতে বোয়ালখালী ভিলেজ থেকে বাড়িতে ফিরছিলেন৷ তখন ওই রাস্তায় তাদেরকে আটক করে বেধড়ক মারধর করা হয়৷ আশঙ্কা জনক অবস্থায় তারা রাস্তার পাশে লুটিয়ে পড়েন৷ স্থানীয় লোকজনরা তাদেরকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে রইসয়াবাড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যান৷  তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সেখান থেকে কুলাই ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এ বা কারা এ ঘটনা সংঘটিত করেছে সে সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোন তথ্য জানা যায়নি৷ রইস্যাবাড়ি থানার  পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এই ঘটনার পর থেকে এলাকার জনগণে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদানে ব্যাপক সাড়া

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top