নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ রোটারি ক্লাব তেলিয়ামুড়া এর উদ্যোগে বিভিন্ন এলাকার কচিকাঁচা ছেলেমেয়েদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়৷ রোটারি ক্লাব তেলিয়ামুড়ার উদ্যোগে এবং রোটারি ফুট ব্যাংক এর সহযোগিতায় বুধবার তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ের কচিকাঁচা ছেলেমেয়েদের মধ্যে ড্রাই ফুড বিতরণ করা হয়৷ এদিন সকালে মহকুমার প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ের কচিকাঁচাদের মধ্যে এই ড্রাই ফুড বিতরন করে পরবর্তী সময়ে অন্যান্য সমতল এলাকায় শিশুদের মধ্যেও এই ড্রাই ফুড করে বলে জানান সংস্থার সদস্যরা৷ উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া রোটারি ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস, সম্পাদক গৌতম দে, কোষাধ্যক্ষ প্রীতম ঘোষ, ফাউন্ডার সভাপতি মিহির দেবনাথ সহ অন্যান্যরা৷

শিশুদের মধ্যে খাবার বিতরণ করল রোটারি ক্লাব
Releated Posts
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…
আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…


















