News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলায় মূল অভিযুক্ত টিএসআর কমাডেন্টের জামিন মঞ্জুর
Image

সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলায় মূল অভিযুক্ত টিএসআর কমাডেন্টের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডে জড়িত টি এস আর এর কমান্ডেন্ডেন্ট তপন দেববর্মাকে হাইকোর্ট জামিন মঞ্জুর করায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ রাজ্যের ইতিহাস কলঙ্কিত করা টি এস আর কমান্ড্যান্ট তপন দেববর্মা পেলেন জামিন৷ বিচারের বানী নীরবে নিভৃতে কাঁদে৷ সালটা ছিল ২০১৭ -র ২১ নভেম্বর৷ সেদিন রাজ্যের গর্ব টি এস আর বাহিনীর বণিক্য চৌমুহনীর অদূরে রাধা কিশোর নগরে টি এস আর -এর দ্বিতীয় ব্যাটেলিয়ানের ক্যাম্পের ভেতরে খুন হয়েছিলেন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক৷ সেদিন বেলা আনুমানিক ১২ টা নাগাদ কমান্ড্যান্ট তপন দেববর্মার অফিস কক্ষের বাইরে গুলি করে হত্যা করা হয়েছিল সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে৷ এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছিল৷ এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড ছিল কমান্ডেন্ট তপন দেববর্মা৷ এই ঘটনায় পরবর্তী সময়ে পুলিশ কমান্ডেন্ট তপন দেববর্মা সহ আরো দুজন গ্রেফতার হয়েছিল৷ নিম্ন আদালত থেকে পরবর্তী সময়ে এই মামলা গড়ায় উচ্চ আদালতে৷ বুধবার ত্রিপুরা হাইকোর্ট সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত কমান্ডেন্ট তপন দেববর্মার জামিন মঞ্জুর করে৷ বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস এ বিষয়ে জানান, ত্রিপুরা হাইকোর্টে সিবিআই -এর আপত্তি মূলে তপন দেববর্মার জামিনের আবেদন খারিজ করা হয়েছিল৷ সেই রায়ের পরিপ্রেক্ষিতে তপন দেববর্মা দারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের৷ সুপ্রিম কোর্ট কয়েকটি নির্দেশিকা বিচার বিবেচনা করে তপন দেববর্মাকে জামিন দেওয়া যায় কিনা সেই বিষয়ে খতিয়ে দেখতে বলেছিল ত্রিপুরা হাইকোর্টকে৷ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সেই নির্দেশিকা গুলো বিচার বিবেচনা করে বুধবার ত্রিপুরা হাইকোর্ট তপন দেববর্মার জামিনের আবেদন মঞ্জুর করে৷

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top