News Flash

  • Home
  • খেলা
  • লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সে যোগ দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ
Image

লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সে যোগ দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সের আসন্ন সংস্করণে এবার খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। বুধবার আয়োজকরা দোহায় এলএলসি মাস্টার্সে ফিঞ্চের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। ফিঞ্চ এবছর ৬ ফেব্রুয়ারি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন।

ফিঞ্চ পাঁচটি টেস্ট, ১৪৬টি ওয়ানডে এবং ১০৩টি টি-২০সহ ২৫৪টি আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। অবসর নেওয়ার আগে তিনি ৭৬টি টি-২০ এবং ৫৫টি ওয়ানডেতে অস্ট্রেলিয়ান দলের নেতৃত্ব দিয়েছেন। ১২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ১৭টি একদিনের সেঞ্চুরি এবং দুটি টি-২০ সেঞ্চুরি নিয়ে ৮,৮০৪ রান করেছেন।

এলএলসি মাস্টার্সের সাথে তার অ্যাসোসিয়েশন সম্পর্কে ফিঞ্চ বলেন, “লিজেন্ডস লিগ ক্রিকেটে যোগ দিতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত, আমি মনে করি এটি একটি দুর্দান্ত উদ্যোগ এবং উচ্চ মানের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে এবং তাদের বিপক্ষে খেলার অপেক্ষায় আছি।

এলএলসি মাস্টার্সের জন্য নিশ্চিত হওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন ইয়ন মরগান, ইরফান পাঠান, শোয়েব আখতার, ক্রিস গেইল এবং এস শ্রীশান্ত। প্রথমবারের মতো লিজেন্ডস লিগ ক্রিকেটে খেলবেন আব্দুর রাজ্জাক ও ইউসুফ ইউহানা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top