News Flash

  • Home
  • প্রধান খবর
  • অস্বস্তি বাড়ল মনীশ সিসোদিয়ার, মামলা নথিভুক্ত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পেল সিবিআই
Image

অস্বস্তি বাড়ল মনীশ সিসোদিয়ার, মামলা নথিভুক্ত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পেল সিবিআই

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির বিতর্কিত আবগারি দুর্নীতি নিয়ে এমনিতেই চিন্তার মধ্যে ছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া। এবার তাঁর সমস্যা আরও বাড়ল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক সিবিআইকে ‘ফিডব্যাক ইউনিট’-এর মাধ্যমে গোয়েন্দাগিরি করানোয় সিসোদিয়ার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী মামলা নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছে।

এর আগে সিবিআই ‘ফিডব্যাক ইউনিট’-এর বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগে উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া এবং অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করানোর অনুমতি চেয়েছিল।২০১৫ সালে দিল্লি সরকার তৈরি করেছিল ‘ফিডব্যাক ইউনিট’। অভিযোগ, ২০১৬-র ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ইউনিট বিরোধীদের উপর গোয়েন্দাগিরি চালায়। শুধু বিজেপিই নয়, এই ইউনিট থেকে আপের বিক্ষুব্ধ নেতাদের উপরও নজর রাখা হতো বলে সিবিআইয়ের দাবি। এই ইউনিট তৈরির আগে লেফটেন্যান্ট গভর্নরের কাছ থেকে কোনও অনুমতিও নেওয়া হয়নি। এবার এ বিষয়ে মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন পেল সিবিআই।

Releated Posts

শিক্ষাব্যবস্থা প্রশ্নফাঁস ও দুর্নীতিতে ভেঙে পড়েছে, ‘সামনা’-য় কেন্দ্র-রাজ্যকে তোপ শিবসেনা (ইউবিটি)

মুম্বই, ৩০ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, পরীক্ষায় দুর্নীতি, অযোগ্য উপাচার্য নিয়োগ এবং আর্থিক কেলেঙ্কারির জেরে দেশের শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে…

ByByNews Desk Jul 30, 2026

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top