News Flash

  • Home
  • দেশ
  • পুলিশ দেখতেই চম্পট দিল দুষ্কৃতীরা, ভাঙড়ে ফের উদ্ধার বোমা
Image

পুলিশ দেখতেই চম্পট দিল দুষ্কৃতীরা, ভাঙড়ে ফের উদ্ধার বোমা

ভাঙড়, ২২ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আবারও উদ্ধার হল বোমা। বস্তা ভর্তি বোমা উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই ভাঙড়ে উদ্ধার হচ্ছে বোমা এবং বন্দুক। মঙ্গলবার গভীর রাতে কাশিপুর থানা পুলিশ খবর পায় বানিয়ারা গ্রামে একদল দুষ্কৃতী বোমা মজুত করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বানিয়ারা খালপাড়ে হানা দেয় পুলিশ কর্মীরা।

পুলিশের গাড়ি দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তারপরেই পুলিশকর্মীরা বানিয়ারা খালপাড় থেকে বস্তা ভর্তি বোমা উদ্ধার করে। কে বা কারা এই বোমা মজুত করছিল তার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ কর্মীরা। বুধবার বোম্ব স্কোয়াডের টিম এসে এই বোমা গুলি নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে খবর।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top