News Flash

Image

বিশালগড় ও আড়ালিয়ায় দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷বিশালড়ের গৌতম কলোনি ও পূর্ব থানার আড়ালিয়ার সুভাষ পল্লীতে দুঃসাহসের চুরির ঘটনা ঘটেছে৷ বিশালগড় থানাধীন ১ নং গৌতম কলোনিতে    দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ আশি হাজার স্বর্ণালংকার সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা৷বিশালগড় ১ নং গৌতম নগর এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরি৷ঘটনা বিবরনের জানা যায়, বিশালগড় থানাধীন ১ নং গৌতম নগর এলাকায় বাড়ির লোকের অনুপস্থিতিতে চোরের দল ১ নং গৌতম নগর এলাকায় অরবিন্দ সাহার বাড়িতে হানা দিয়ে নগদ ৮০ হাজার টাকা সহ মূল্যবান  সামগ্রী নিয়ে পালিয়ে যায়৷ মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ বাড়ির মালিক অরবিন্দ সাহা খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন বাড়িতে এবং বাড়িতে এসে দেখতে পান সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড৷ তা দেখে তিনি হতবাক হয়ে পড়েন৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বাড়ির মালিক অরবিন্দ সাহা জানান তিনি পরিবারের লোকজনদের নিয়ে গত শনিবার একটি পুজোর অনুষ্ঠানে যান৷ পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগ কে কাজে লাগিয়ে চোরেরা এই চুরির ঘটনা সংঘটিত করেছে৷  খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে  তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া মালপত্র উদ্ধার কিংবা চোরদের আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷ এক নং গৌতম কলোনি এলাকায় চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তে এলাকার জনগণের তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷
বাড়ি ঘরে চুরির ঘটনা এখন নিত্য নৈমেত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে৷  পুলিশ কোনভাবেই চুরির ঘটনা নিয়ন্ত্রণে আনতে পারছে  না৷ কিছু কিছু ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারলেও অধিকাংশ ঘটনায় শূন্য হাতে ফিরতে হচ্ছে৷  মঙ্গলবার পূর্ব থানার অন্তর্গত আড়ালিয়া সুভাষপল্লী ৩ নং ওয়ার্ড এলাকায় অনিমা দাসের  বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷  অনিমা দাস জানান সোমবার  রাতে সন্ধ্যার পর ঘরে তালা দিয়ে কাজে চলে যান৷ সেই সময় বাড়ি খালি ছিল৷ কাজ সেরে মঙ্গলবার সকালে বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের একটি জানালা ভাঙ্গা৷  এরই মধ্যে ঘরে প্রবেশ করে চুরির ঘটনাটি দেখতে পান৷ অনিমা দাস জানান চোরের দল ঘরের জানালা ভেঙ্গে ঘরেতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ ১৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ খবর পেয়ে আসে৷ অনিমা দাস জিবিতে ক্যাজুয়াল কর্মী হিসাবে কর্মরত৷ তবে স্থানীয় কেউ যুক্ত রয়েছে বলে তাঁর সন্দেহ৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top