News Flash

  • Home
  • খেলা
  • দীপকের অলরাউন্ড পারফরম্যান্সে এ.পি.এল-এ চ্যাম্পিয়ন ইন্ডিগো
Image

দীপকের অলরাউন্ড পারফরম্যান্সে এ.পি.এল-এ চ্যাম্পিয়ন ইন্ডিগো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। চ্যাম্পিয়ন হলো ইন্ডিগো। দীপক ভাটনাগরের অলরাউন্ড পারফরম্যান্সে। পাশাপাশি দুরন্ত ফিল্ডিংয়েও। এম বি বি এয়ারপোর্ট প্রিমিয়ার লিগে। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ইন্ডিগো ১২ রানে পরাজিত করে সি আই এস এফ দলকে। ৮ দলীয় আসরের খেলা হয় এয়ারপোর্ট অথরিটি কলোনী মাঠে। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিলো আসর। তাতে ইন্ডিগো এবং সি আই এস এফ গ্রুপ লিগের সবকটি ম্যাচের পর সেমিফাইনালেও জয় পেয়ে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো। খেতাব নির্ণায়ক ম্যাচে ইন্ডিগো টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ১৬৬ রান করে।  দীপক ভাটনাগর ঝড়ো ৫৫ রান করে দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন। এছাড়া সুদীপ্ত করেন ২৯ রান। সি আই এস এফের রাজেশ ৩ উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে দীপক ভাটনাগরের দুরন্ত বোলিংয়ে ১৫৪ রান করতে সক্ষম হয় সি আই এস এফ।  দলের পক্ষে রাহুল ৬১ এবং বিনয় ৪১ রান করলেও তা জয়ের জন্য প্রয়োজনীয় ছিলো না। ইন্ডিগোর দীপক ভাটনাগর ৩ টি এবং দেবাশিষ ২টি উইকেট পেয়েছেন। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যাটে-‌বলে অনবদ্য পারফরম্যান্স করায় ত্রিপুরা জুনিয়র দলের প্রাক্তন ক্রিকেটার দীপক ভাটনাগর ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত:‌ বিজয় মার্চেন্ট ট্রফির ত্রিপুরা দলের অধিনায়ক দীপঙ্কর  ভাটনাগর এবং রাজ্যে খুদে উদীয়মান প্রতিভা আংশ ভাটনাগরের বাবা দীপক ভাটনাগর।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top