News Flash

  • Home
  • খেলা
  • সাবরুমে ক্রিকেট : সহজ জয় জলেফা স্কুলের
Image

সাবরুমে ক্রিকেট : সহজ জয় জলেফা স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। জয় পেলো নং ২ জলেফা স্কুল। ৭ উইকেটে পরাজিত করলো ব্রজেন্দ্রনগর স্কুলকে। সাবরুম মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্তঃ স্কুল ক্রিকেটে। অতনু দে-‌র অলরাউন্ড পারফরম্যান্সে জয় পায় নং ২ জলেফা স্কুল। মঙ্গলবার ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে সকালে টসে জয়লাভ করে ব্রজেন্দ্রনগর স্কুলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় নং ২ জলেফা স্কুলের অধিনায়ক তথা ম্যাচের সেরা অতনু দে। নং ২ জলেফা স্কুলের বোলারদের আটোসাটো বোলিংয়ে মাত্র ১৩২ রান করতে সক্ষম হয় ব্রজেন্দ্রনগর স্কুল। দলের হয়ে ৯ নম্বরে ব্যাট করতে নেএমে প্রতূক রায় যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে দলীয় স্কোর সম্ভবত ১০০ রানের গন্ডি পার হতো না। প্রতীক ২৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করে। এছাড়া দলের পক্ষে অজিৎ ত্রিপুরা ৬৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং দলনায়ক সঞ্জয় দাস ৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৭ রান। নং ২ জলেফা স্কুলের পক্ষে সুরজিৎ শীল (‌২/‌৪), করণেন্দু দে (‌২/‌১১), দলনায়ক অতনু দে (‌২/‌১৭) এবং দীপ্তনু দে (‌২/‌৩৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২১.‌২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নং ২ জলেফা স্কুল। দলের পক্ষে অতনু দে ৩৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌‌ ৩৩,জয়দেব মালাকার ৫৪ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ২৪,দীপ্তনু দে ১২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ (‌অপ:‌), সৈকত মালি ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে‌ ১০ এবং করণেন্দু দে ৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৯ (‌অপ:‌) রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪০ রান। ‌‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top