News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট : জয় দিয়ে সূচনা সংহতি সামাজিক সংস্থার
Image

আমবাসায় ক্রিকেট : জয় দিয়ে সূচনা সংহতি সামাজিক সংস্থার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি।। জয় দিয়ে লীগ সূচনা সংহতি সামাজিক সংস্থার। খেলা চলছে আমবাসা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ লিগ ক্রিকেট টুর্নামেন্ট। শুরু হয়েছে সোমবার থেকে। দ্বিতীয় দিনে আজ অনুষ্ঠিত খেলায় সংহতি সামাজিক সংস্থা ৩০ রানের ব্যবধানে নবদিগন্ত ক্লাবকে পরাজিত করেছে। সকালে ম্যাচ শুরুতে টস দিতে সংহতি সামাজিক সংস্থা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৩.১ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক পার্থ শর্মার ২৭ রান, আকাশ দাসের ২১ রান এবং দেবায়ন পালের ১৮ রান উল্লেখ করার মতো। নব দিগন্ত ক্লাবের রোহন পাল তিনটি এবং অধিনায়ক রাজেশ পাল ও বিজয় রুদ্র পাল দুটি করে উইকেট পেয়েছে। আকাশ দেববর্মা পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে নব দিগন্ত ক্লাব ৩১ ওভার খেলে ১০২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয় রুদ্র পালের ১৬ এবং রাজেশ পালের ১৪ রান ছাড়া অতিরিক্ত ৪৩ রান উল্লেখ করার মতো। সংহতি সামাজিক সংস্থার অভিজিৎ মোদক ও আকাশ দাস চারটি করে এবং ম্যাসেঞ্জয় ত্রিপুরা ও দেবায়ন পাল একটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে অভিজিৎ পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top