News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • নির্বাচনোত্তর সন্ত্রাস : ডিজিপি ও সিইও-কে সাথে নিয়ে উত্তর ত্রিপুরা সফর মুখ্য সচিবের
Image

নির্বাচনোত্তর সন্ত্রাস : ডিজিপি ও সিইও-কে সাথে নিয়ে উত্তর ত্রিপুরা সফর মুখ্য সচিবের

আগরতলা, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় নির্বাচন পরবর্তী সন্ত্রাস আইন-শৃংখলা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। ফলে, গণনার দিন পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নির্বাচন কমিশন এবং প্রশাসন আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছে। আজ ত্রিপুরার মুখ্য সচিব জে কে সিনহা উত্তর ত্রিপুরা সফর করেছেন। ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যেকে সাথে নিয়ে তিনি প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে মূলত উত্তর ত্রিপুরায় আইন-শৃংখলা পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছে। সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনোত্তর সন্ত্রাসে উত্তর ত্রিপুরা শীর্ষে রয়েছে। বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণেই মুখ্য সচিব আজ ত্রিপুরা পুলিশের মহানির্দেশক এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে সাথে নিয়ে উত্তর ত্রিপুরা সফর করেছেন। ধর্মনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছড়া সার্বিকভাবে উত্তর ত্রিপুরায় আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। তিনি স্বীকার করেছেন, উত্তর ত্রিপুরায় নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনা ঘটেছে। তবে, প্রতিটি ক্ষেত্রেই সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে, খুবই অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

তাঁর বক্তব্য, গণনার দিন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা হোক চাইছি না। তাই, মুখ্য সচিব সরেজমিনে পর্যবেক্ষণে এসেছেন। তাঁর দাবি, স্ট্র্ং রুমের নিরাপত্তায় ত্রিস্তরিও সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতিনিয়ত পেট্রোলিং জারি রয়েছে। তাতে আমার বিশ্বাস গণনার দিন সন্ত্রাসের ঘটনা ঘটবে না এবং শান্তিপূর্ণভাবেই নির্বাচনের ফলাফল ঘোষণা দেওয়া সম্ভব হবে।

Releated Posts

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

ডিজিপির অস্বাভাবিক মৃত্যু: রাজ্যপালের দ্বারস্থ সিপিআই(এম)

আগরতলা, ২৭ জুলাই: ডিজিপি অনুরাগ ধানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালর…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top