News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • তীব্র পানীয় জলের সঙ্কট ডিমা হাসাও জেলা সদর হাফলঙেঅনিয়মিতভাবে আড়াই হাজার লিটার জল এক হাজার টাকায় বিক্রি
Image

তীব্র পানীয় জলের সঙ্কট ডিমা হাসাও জেলা সদর হাফলঙেঅনিয়মিতভাবে আড়াই হাজার লিটার জল এক হাজার টাকায় বিক্রি

হাফলং (অসম), ২১ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের শৈল শহর হাফলঙে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। শহরের সর্বত্র জলের জন্য হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাফলং শহরের বিভিন্ন এলাকায় গত এক দেড় মাস থেকে পানীয় জল সরবরাহ করেনি জনস্বাস্থ্য কারাগরি বিভাগ। যার দরুন পানীয় জলের সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। বৃহত্তর হাফলং শহরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উৎস স্থল থেকে জল সরবরাহ করা হয় সে সব উৎস স্থল শুকিয়ে গেছে। যার দরুন জনস্বাস্থ্য বিভাগ জল সরবরাহ করতে পারছে না হাফলং শহরে। জলের উৎস স্থল পাহাড়ি নদী শুকিয়ে যাওয়ার দরুন ট্রিটম্যান্ট প্ল্যান্টগুলিতে জল তুলতে পারছে না জনস্বাস্থ্য করিগরি বিভাগ। তাই শহর এলাকায় জল সরবরাহ করতে পারছে না বিভাগ। আর এতেই সমস্যা বেড়ে গেছে।

অন্যদিকে বৃষ্টি না হওয়ায় জলের উৎস স্থল পাহাড়ি নদী সব শুকিয়ে গেছে। তাই হাফলং শহরে জল অনিয়মিত হয়ে পড়েছে। বাধ্য হয়ে শহরের নাগরিকদের এখন প্রতি আড়াই হাজার লিটার জল এক হাজার টাকায় কিনতে হচ্ছে। কিন্তু তা-ও সময় মতো পেতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ জাটিঙ্গা জল আনার জন্য গাড়ি মালিকদের দীর্ঘ লাইনে বসে থাকতে হয়। তাই জল কেনার জন্য এ সব গাড়ি মালিকদের সঙ্গে জলের জন্য দু-তিনদিন আগে থেকে যোগাযোগ করতে হয়, তা-হলেই সময় মতো মিলবে জল।

এদিকে জলের সমস্যা মেটানোর জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও হাফলং শহরে আজ অবধি জল-সমস্যার সমাধান হয়নি। এই অবস্থায় বৃষ্টি না হলে হাফলং শহরে জলের সমস্যা মেটানো প্রায় অসম্ভব। অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, জলের উৎসস্থলগুলি শুকিয়ে পড়ার জেরে হাফলং শহরে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে কবে নাগাদ এই সমস্যা মেটানো হবে তা স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এই অবস্থায় জলের সমস্যা সমাধানে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বা উত্তর কাছাড় পার্বত্য পরিষদ বিশেষ কোনও বিকল্প ব্যবস্থা জলের প্রকল্প হাতে না নেয় তা-হলে আগামী দিনেও যে হাফলং শহরে জলের জন্য এক ভয়ানক পরিস্থির সৃষ্টি হবে তা একপ্রকার নিশ্চিত।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top