নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷আরবান হেলথ এবং নিউট্রেশন ডে প্রোগ্রাম এর অঙ্গ হিসেবে সোমবার আখাউড়া রোডে মধ্যপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মা ও শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়৷ পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় মা ও শিশুদের নিয়ে৷ মা ও শিশুর যত্ন বিষয়ক কর্মসূচির অঙ্গ হিসেবে আরবান হেলথ এন্ড নিউট্রিশন ডে প্রোগ্রামের অঙ্গ হিসেবে সোমবার রাজধানী আগরতলা শহরের আখাউড়া রোডে মধ্যপাড়া অঙ্গনারী কেন্দ্রে গর্ভবতী মা ও শিশুদের নিয়ে এক বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়৷ এদিন এ উপলক্ষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আরবান হেলথ এন্ড নিউট্রেশন প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন৷ এলাকার গর্ভবতী মা ও শিশুদের এই প্রোগ্রামে শামিল করা হয়৷ মূলত গর্ভবতী মা ও শিশুদের সুস্বাস্থ্যের পাশাপাশি পুষ্টিকর খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়৷ রোগ মুক্ত থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়৷ প্রতিমাসেই এ ধরনের সচেতনতামূলক আলোচনা চক্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে আরবান হেলথ এন্ড নিউট্রেশন প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানিয়েছেন৷ রাজ্যের সর্বত্রই এ ধরনের কর্মসূচি পালিত হচ্ছে৷ মূলত সুস্থ শিশু ভূমিষ্ঠ করার লক্ষ্যেই গর্ভবতী মায়েদের জন্য এই কর্মসূচি চালু করা হয়েছে৷ পুষ্টির অভাবে শিশুরা যাতে সমস্যার সম্মুখীন না হয় সেজন্য শিশুদের মধ্যেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷

মা ও শিশুদের নিয়ে আলোচনা চক্র
Releated Posts
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…
ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের
তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…
মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব
আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…


















