News Flash

Image

মা ও শিশুদের নিয়ে আলোচনা চক্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷আরবান হেলথ এবং নিউট্রেশন ডে প্রোগ্রাম এর  অঙ্গ হিসেবে সোমবার আখাউড়া রোডে মধ্যপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মা ও শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়৷ পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় মা ও শিশুদের নিয়ে৷  মা ও শিশুর যত্ন বিষয়ক কর্মসূচির অঙ্গ হিসেবে আরবান হেলথ এন্ড নিউট্রিশন ডে প্রোগ্রামের অঙ্গ হিসেবে সোমবার রাজধানী আগরতলা শহরের আখাউড়া রোডে মধ্যপাড়া অঙ্গনারী কেন্দ্রে গর্ভবতী মা ও শিশুদের নিয়ে এক বিশেষ  আলোচনা চক্র  অনুষ্ঠিত হয়৷ এদিন এ উপলক্ষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আরবান হেলথ এন্ড নিউট্রেশন প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন৷ এলাকার গর্ভবতী মা ও শিশুদের এই প্রোগ্রামে শামিল করা হয়৷ মূলত গর্ভবতী মা ও শিশুদের সুস্বাস্থ্যের পাশাপাশি পুষ্টিকর খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়৷ রোগ মুক্ত থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়৷ প্রতিমাসেই এ ধরনের সচেতনতামূলক আলোচনা চক্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে আরবান হেলথ এন্ড নিউট্রেশন প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানিয়েছেন৷ রাজ্যের সর্বত্রই এ ধরনের কর্মসূচি পালিত হচ্ছে৷ মূলত সুস্থ শিশু ভূমিষ্ঠ করার লক্ষ্যেই গর্ভবতী মায়েদের জন্য এই কর্মসূচি চালু করা হয়েছে৷ পুষ্টির অভাবে শিশুরা যাতে সমস্যার সম্মুখীন না হয় সেজন্য শিশুদের মধ্যেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top