News Flash

Image

রাজধানীতে হাতেনাতে আটক দুই বাইক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ প্রকাশ্য দিবালোকে রাজধানী আগরতলা শহরের মধ্যপাড়া চলমান সংলগ্ণ এলাকা থেকে বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হল দুই চোর৷  মধ্যপাড়া চলমান ক্লাব সংলগ্ণ এলাকা থেকে দুই বাইক চোরকে আটক করল সাধারণ মানুষ৷ ঘটনার বিবরণ জানা গেছে এক ব্যক্তি মধ্যপাড়া এলাকায় বাইক রেখে বাথরুমে গেলে তার বাইক নিয়ে  চম্পট এই দুই চোর৷ স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে তাদেরকে বাইকসহ আটক করতে সক্ষম হন৷ বাইক সহ দুই চোরকে আটক করে কিছু উত্তম মধ্যম দিয়ে স্থানীয়রা বেঁধে রাখেন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়, পশ্চিম আগরতলা থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং আটক দুই চোরকে সেখান থেকে থানায় নিয়ে যায়৷ তাদের বিরুদ্ধে থানায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র   উত্তেজনার সৃষ্টি হয়৷ ঘটনার বিবরণ দিয়ে বাইকের মালিক জানান তিনি বাথরুম সেরে বের হয়ে এসে দেখেন তার বাইকটি নিয়ে  চম্পট দিচ্ছে দুই চোর৷ ঐ ব্যক্তি চিৎকার শুরু করলে মধ্যপাড়া এলাকার অনেক লোকজনরা বেরিয়ে আসেন এবং বাইকটিকে আটকাতে সক্ষম হন৷পরবর্তী সময় দুই চোরকে পুলিশের হাতে তুলে দেয় সাধারণ মানুষ৷

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top