নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ প্রকাশ্য দিবালোকে রাজধানী আগরতলা শহরের মধ্যপাড়া চলমান সংলগ্ণ এলাকা থেকে বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হল দুই চোর৷ মধ্যপাড়া চলমান ক্লাব সংলগ্ণ এলাকা থেকে দুই বাইক চোরকে আটক করল সাধারণ মানুষ৷ ঘটনার বিবরণ জানা গেছে এক ব্যক্তি মধ্যপাড়া এলাকায় বাইক রেখে বাথরুমে গেলে তার বাইক নিয়ে চম্পট এই দুই চোর৷ স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে তাদেরকে বাইকসহ আটক করতে সক্ষম হন৷ বাইক সহ দুই চোরকে আটক করে কিছু উত্তম মধ্যম দিয়ে স্থানীয়রা বেঁধে রাখেন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়, পশ্চিম আগরতলা থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং আটক দুই চোরকে সেখান থেকে থানায় নিয়ে যায়৷ তাদের বিরুদ্ধে থানায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ ঘটনার বিবরণ দিয়ে বাইকের মালিক জানান তিনি বাথরুম সেরে বের হয়ে এসে দেখেন তার বাইকটি নিয়ে চম্পট দিচ্ছে দুই চোর৷ ঐ ব্যক্তি চিৎকার শুরু করলে মধ্যপাড়া এলাকার অনেক লোকজনরা বেরিয়ে আসেন এবং বাইকটিকে আটকাতে সক্ষম হন৷পরবর্তী সময় দুই চোরকে পুলিশের হাতে তুলে দেয় সাধারণ মানুষ৷

রাজধানীতে হাতেনাতে আটক দুই বাইক চোর
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















