News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কল্যাণপুরে নিহত সিপিআইএম কর্মীর বাড়িতে গেলেন দলের নেতৃবৃন্দ
Image

কল্যাণপুরে নিহত সিপিআইএম কর্মীর বাড়িতে গেলেন দলের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ সোমবার কল্যানপুর থানা এলাকার  দ্বারিকাপুরে শহীদ দিলীপ শুক্ল দাসের বাড়িতে যান সিপিআইএম নেতৃত্ব৷ তারা পরিবার-পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করেন৷  কল্যানপুরের দ্বারিকাপুরে পঞ্চায়েত প্রধান কৃষ্ণকমল দাসের নেতৃত্বে বিজেপি দুর্বৃত্তরা হামলা  চালিয়ে নৃশংসভাবে হত্যা করে সিপিআইএম কর্মী দিলীপ শুক্ল দাসকে৷ সোমবার সিপিআইএমের নেতৃবৃন্দ নিহত দিলীপ শুক্র দেশের বাড়িতে যান এবং পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন৷ রবিবার জিবিতে  চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়  দিলীপ দাসের৷ তারপর উনার মরদেহ  নিজ বাড়িতে পৌছায় রবিবার রাত্রিতে৷ রবিবারই তার মৃতদেহ সৎকার করা হয়৷ সেখানে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মনিন্দ্র দাস,বাম নেতা সুভাষ, নাথ শংকর দাস৷ সোমবার সকালে  শহীদের বাড়িতে ছুটে যান  সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা,  বাগানবাজার অঞ্চল সম্পাদক শংকর দাস৷ শহীদের পরিবার নেতৃত্বদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন৷  নেতৃত্বরা শহীদের পরিবারকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন৷

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top