News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চড়িলামের সুতারমুড়ায় আক্রান্ত শাসক দলের নেতা
Image

চড়িলামের সুতারমুড়ায় আক্রান্ত শাসক দলের নেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ বিশালগড়ের চড়িলামের সুতারমুড়া এলাকায় আক্রান্ত হয়েছেন শাসক দল বিজেপির অফিস সম্পাদক৷ তাকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷  ফের হিংসায় উন্মত্ত হয়ে উঠেছে চড়িলামের  সুতার মুড়া এলাকা৷  ঘটনার বিবরণে জানা যায় শাসকদলের পোস্ট অফিস সম্পাদক রতন দেববর্মা সোমবার  ছেলেকে সুকল থেকে বাড়িতে নিয়ে আসার জন্য সুকটি করে যাচ্ছিলেন৷ সুতার মুড়া এলাকায় সুকটি আটক করে তাকে বেধড়ক মারধর করা হয়৷ তাতে রতন দেববর্মা নামে ওই ব্যক্তি গুরুতর অভাবে আহত হন৷ আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতলে নিয়ে আসা হয়৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রতন দেববর্মা নামে বিজেপির মন্ডল অফিস সম্পাদক জানান তিপরা মথার ১৫/২০ জন কর্মী সমর্থক তাকে আটক মারধর করে রক্তাক্ত করেছে৷ তিনি তাদেরকে চিনতে পেরেছেন বলেও জানিয়েছেন৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হবে বলে জানান আক্রান্ত বিজেপি নেতা৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷

Releated Posts

পশ্চিমবঙ্গে বিজেপির জয় ‘ভয়মুক্তির সূচনা’, মন্তব্য মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে “ভয় ও আতঙ্কের রাজনীতি থেকে মুক্তি” বলে অভিহিত করলেন ত্রিপুরার…

ByByReshmi Debnath May 4, 2026

আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই : সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ মে : আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার…

ByByTaniya Chakraborty May 4, 2026

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top