News Flash

Image

শাসক দলের নেতার পুকুরে বিষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ হিংসার বিষে মরল মাছ৷ শাসক দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পুকুরে বিষ দিল দুষৃকতিকারীরা৷ ঘটনা বিশালগড় থানাধীন নোয়াপাড়া এলাকায়৷
সোমবার সকালে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর আলম দেখতে পান তার পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছে৷তাতে পুকুরের সব মাছ মরে জলে ভেসে উঠছে৷  খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ ঘটনস্থলে গিয়ে একটি মামলা নথিভুক্ত করেছে৷ জাহাঙ্গীর আলম পেশায় কৃষক৷ গত ১৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রাতেও জাহাঙ্গীর আলমের বাড়ির একটি খড়ের গাদায় আগুন লাগিয়েছিল দুষৃকতিকারীরা৷ তিনি এখন শাসক দলের হয়ে কাজ করেন না৷  অসংখ্য করা হচ্ছে এ জন্যই তার উপর বার বার আঘাত আনার চেষ্টা চলছে৷ পর পর দুটি ঘটনায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত চাষী জাহাঙ্গীর আলম৷ প্রশাসনিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন তিনি৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অবিলম্বে দুষৃকতিকারীদের চিহ্ণিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে বলেও এলাকাবাসী অভিযোগ করেছেন৷৷ এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা না হলে যেকোনো সময় বড় ধরনের হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হতে পারে বলেও তারা আশঙ্কা ব্যক্ত করেছেন৷

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top