News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারত বিরোধী বাণিজ্য চুক্তির অভিযোগে সরব যুব কংগ্রেস, ১৬ মার্চ দিল্লিতে বিক্ষোভের ঘোষণা
Image

ভারত বিরোধী বাণিজ্য চুক্তির অভিযোগে সরব যুব কংগ্রেস, ১৬ মার্চ দিল্লিতে বিক্ষোভের ঘোষণা

আগরতলা, ১৩ মার্চ : ভারত বিরোধী বাণিজ্য চুক্তির বিরোধিতায় সরব হয়েছে যুব কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে আগামী ১৬ মার্চ দিল্লিতে বিক্ষোভে সামিল হবেন তাঁরা।

সম্প্রতি যুব কংগ্রেস কেন বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল, সেই বিষয়টি জনসমক্ষে তুলে ধরতে শুক্রবার দেশের প্রতিটি রাজ্যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে যুব কংগ্রেস। এরই অংশ হিসেবে রাজ্যেও প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী কি কোনো আপোষ করেছেন? তাদের দাবি, ভারত বর্তমানে একটি “ভারত-বিরোধী বাণিজ্য চুক্তি”-র মুখোমুখি হয়েছে, যার ফলে দেশের কৃষক ও ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

যুব কংগ্রেসের বক্তব্য অনুযায়ী, এই চুক্তি কার্যকর হলে ভারতীয় কৃষকদের উৎপাদিত পণ্য আমেরিকায় রপ্তানি করতে গেলে সেখানে ১৮ শতাংশ কর দিতে হবে। অন্যদিকে আমেরিকার পণ্য ভারতবর্ষে বিনা শুল্কে প্রবেশ করতে পারবে। এর ফলে দেশের কৃষক ও ব্যবসায়ীদের উপর বিরূপ প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এই পরিস্থিতির প্রতিবাদেই সম্প্রতি যুব কংগ্রেস বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল বলে জানান তারা।

এদিন সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস নেতৃত্ব আরও অভিযোগ করেন, তথাকথিত ‘এপস্টিন ফাইলস’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হরদীপ সিং পুরী এবং শিল্পপতি অনিল আম্বানির নাম উঠে এসেছে। সেই কারণেই যুক্তরাষ্ট্রের চাপের মুখে সরকার বিভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বলে তাদের দাবি।

তাদের আরও অভিযোগ, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির মাধ্যমে আমেরিকার চাপ আরও বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে দেশের স্বার্থ রক্ষায় বিতর্কিত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবি জানান যুব কংগ্রেস নেতৃত্ব।

এছাড়াও তাঁরা জানান, এই বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আগামী ১৬ মার্চ দিল্লিতে যুব কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হবে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top