News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী পাঁচদিন রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি
Image

আগামী পাঁচদিন রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি

আগরতলা, ১৩ মার্চ : আগামী পাঁচদিন রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও মাঝারি বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। রিপোর্ট অনুযায়ী আগামীকাল পশ্চিম ত্রিপুরা জেলার এবং ১৬ মার্চ উত্তর ত্রিপুরা জেলা, ধলাই এবং ঊনকোটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উপরে মধ্য অসম এবং তার আশপাশ এলাকাগুলোতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাতে, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর থেকে আরো জানানো হয়েছে, আগামী দিন পাঁচদিন রাজ্যের হলুদ সর্তকতা জারি করেছে। পাশাপাশি, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top