News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে শাসকদলের প্রধানের হাতে খুন বাম সমর্থক
Image

কল্যাণপুরে শাসকদলের প্রধানের হাতে খুন বাম সমর্থক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷ ভোট শেষ  হতে না হতেই সন্ত্রাসের বলি এক  সিপিআইএম সমর্থক৷ ঘটনা জেলার রামচন্দ্র ঘাট বিধানসভা এলাকার  ৪৩ নং বুথ দ্বারিকাপুরে৷
 হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার গ্রাম প্রধান৷ পাঁচ বছরে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে বিধানসভা নির্বাচন শেষ হতেই দিলীপ শুক্ল দাস নামে এক ব্যক্তি জবাব চাইতে যায় গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষ্ণ কমল দাসের কাছে৷ শনিবার গভীর রাতে বিষয়টিকে কেন্দ্র করে উত্তপ্ত হয় রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের ৪৩ নং বুথ দ্বারিকাপুর এলাকায়৷ অভিযোগ গ্রামের বাসিন্দা দিলীপ শুক্লদাসের নেতৃত্বে ৮-১০ জন প্রধানের বাড়িতে হামলা চালায়৷ তাতে নাকি প্রধানের পুত্র অমিত শুক্ল দাস আহত হয়৷ পরে প্রধানের পাল্টা আক্রমনে গুরুতরভাবে আহত হয় দিলীপ শুক্লদাস৷ তার মাথায় গুরুতর আঘাত লাগে৷ কল্যানপুর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে কল্যানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাথে সাথেই আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু রাতেই দিলীপ শুক্ল দাসের মৃত্যু হয়৷   পুলিশ জানায় ঘটনা তদন্ত শুরু করা হয়েছে৷ নিহতের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে৷ নিহত ব্যক্তি নাকি বহুদিন ধরেই তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি ঘর বরাদ্দ করার জন্য দাবী জানিয়ে আসছিল৷৷ কিন্তু তাকে বছরের পর বছর বঞ্চিত করা হয়৷৷ এ নিয়ে গ্রাম প্রধানের সঙ্গে ওই ব্যক্তির বাক বিতন্ডা হয়৷ শেষ পর্যন্ত বিষয়টি রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপে পরিণত হয়৷ ঘটনাকে কেন্দ্র করে দ্বারিকাপুর সহ পার্শবর্তী এলাকাগুলিতে তীব্র উত্তেজনা কর পরিস্থিতি বিরাজ করছে৷ এদিকে ঘটনার খবর পেয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ জিবি হাসপাতালে ছুটে যান৷ রবিবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ নিয়ে যেতে আসেন পরিবারের সদস্য সহ সিপিএম নেতৃত্ব৷ সিপিএম নেতৃত্বদের অভিযোগ এই ক্ষেত্রে পুলিশ বাধা দেয়৷ কিন্তু মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান সিপিএম নেতৃত্ব৷ রাজ্য কার্যালয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হবে বলে জানায় সিপিএম নেতা রতন দাস৷ সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর  নিজ বাড়িতে নিয়ে যাওয়ার কর্মসূচী রয়েছে বলে জানান তিনি৷  পুলিশে মৃতদেহ সিপিআইএম নেতৃত্বের হাতে তুলে না দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা চরম আকার ধারণ করে৷ এমনকি সিপিএমের পক্ষ থেকে হেরিটেজ পার্ক এর কাছে পথ অবরোধ করা হয়৷ শেষ পর্যন্ত পরিস্থিতি ব্যাগতিক দেখে পুলিশ মৃতদেহ সিপিএমের নেতৃবৃন্দের হাতে তুলে দেয়৷ তারপরে পথ অবরোধ  প্রত্যাহার করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top