News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে‌ সাহিদের শতকে জয়ী বাইখোড়া
Image

শান্তিরবাজারে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে‌ সাহিদের শতকে জয়ী বাইখোড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি।। বড় ব্যবধানে জয় পেলো বাইখোড়া স্কুল। ২২৯ রানে পরাজিত করলো রেক্স ক্লাবকে। বাঁহাতি ব্যাটসম্যান সাহিজ শীলের অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বাইখোড়া স্কুল ৩৯.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭১ রান করে। দলের পক্ষে উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহিদ শীল ৮৫ বল খেলে ১৭ টি বাউন্ডারির সাহায্যে ১০৪, তনয় মজুমদার ৩০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪২,অনয় মজুমদার ৩১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং অরিয়ন বৈদ্য ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। রেক্স ক্লাবের পক্ষে যতন মুড়াসিং (‌৩/‌৫৩),কিষান রিয়াং (‌২/‌৪০),শিবা ত্রিপুরা (‌২/‌৪৯) এবং কুসন মুড়াসিং (‌২/‌৬৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে অমিত দাসের (‌৪/‌১০) বিধ্বংসী বোলিংয়ে ১৪.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে রেক্স ক্লাব মাত্র ৪২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে একমাত্র অনিল মুড়াসিং দুই অঙ্কের রানে পা রাখতে সক্ষম হয়। অনিল ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ‌১৫ রান করে। এছাড়া দলের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। বাইখোড়া স্কুলের পক্ষে অমিত ছাড়া শুভম পাটারি (‌২/‌১২) সফল বোলার। ‌‌‌‌‌  

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top