News Flash

  • Home
  • দিনের খবর
  • আদানিকাণ্ড: সিলবন্ধ খামে নামের তালিকা নিতে অস্বীকার সুপ্রিম কোর্টের
Image

আদানিকাণ্ড: সিলবন্ধ খামে নামের তালিকা নিতে অস্বীকার সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : আদানিকাণ্ডের ফলে দেশের অর্থনীতিতে তার প্রভাব কী পড়েছে তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই কমিটি গঠনের বিষয়ে সায়ও দিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। কমিটিতে কারা থাকবেন শুক্রবার তাদের নামের তালিকা সিলবন্ধ খামে কেন্দ্র সরকারের তরফে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেই সিলবন্ধ খামে নামের তালিকা নিতে অস্বীকার করল দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্র সরকারকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, স্বচ্ছতা বজায় থাকা উচিত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলেন, ‘আমরা কোনও সিলবন্ধ খাম চাই না। আমরা সম্পূর্ণ স্বচ্ছতা চাই… যদি আমরা পরামর্শগুলি গ্রহণ করি, তাহলে এটি একটি সরকার-নিযুক্ত কমিটি হিসাবে দেখা হবে, যা আমরা চাই না। সিদ্ধান্ত নিতে আমাদের উপর ছেড়ে দিন।’
মোদী ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানো এবং কর ফাঁকি-সহ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এনেছে হিন্ডেনবার্গের রিপোর্ট। এই রিপোর্টের ফলে আদানিদের পাশাপাশি গোটা দেশের ক্ষতি হয়েছে, তাই এর বিরুদ্ধে আদালতের পর্যবেক্ষণে তদন্ত হওয়া উচিত বলে দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী এমএল শর্মা এবং বিশাল তিওয়ারি।

Releated Posts

বুদ্ধ পূর্ণিমায় অহিংসা ও শান্তির বার্তা, গৌতম বুদ্ধের শিক্ষাকে স্মরণ করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহাত্মা রাহুল গান্ধী গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শনকে মানবজাতির…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজস্থানে জনগণনা ২০২৭ শুরু, স্ব-নথিভুক্তির মাধ্যমে উদ্বোধন করলেন রাজ্যপাল

জয়পুর, ১ মে(আইএএনএস): রাজস্থানে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যপাল হরিভাউ বাগড়ে। শুক্রবার লোক ভবনে স্ব-নথিভুক্তি…

ByByTaniya Chakraborty May 1, 2026

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে ২ দিনে ২৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু এলাকা; সহায়তার আশ্বাস যোগীর

লখনউ, ১ মে (আইএএনএস):   প্রবল ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে গত দুই দিনে উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি…

ByByTaniya Chakraborty May 1, 2026

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top