News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানার ভিওয়ানিতে দগ্ধ দু”টি নরকঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু ভরতপুর পুলিশের
Image

হরিয়ানার ভিওয়ানিতে দগ্ধ দু”টি নরকঙ্কাল উদ্ধার, তদন্ত শুরু ভরতপুর পুলিশের

ভিওয়ানি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার ভিওয়ানি জেলার বারওয়াস গ্রাম থেকে উদ্ধার হয়েছে অগ্নিদগ্ধ দু”টি নরকঙ্কাল। পুলিশ জানিয়েছে, দেহ দু’টি রাজস্থানের ভারতপুর থেকে অপহৃত দু’জনের হতে পারে। অভিযোগ, গরু পাচারকারী সন্দেহে তাঁদের অপহরণ করে খুন করা হয়েছে। অথবা গাড়িতে আগুন লেগেও মৃত্যু হতে পারে।ভিওয়ানির লোহারু পুলিশের ডেপুটি সুপার জগৎ সিং জানিয়েছেন, মৃতদের নাম নাসির (২৫) এবং জুনেইদ ওরফে জুনা (৩৫)। তাঁরা ভারতপুরের ঘাটমিকা গ্রামের বাসিন্দা। ভারতপুরের থানায় ওই দুই ব্যক্তির অপহরণের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল। তাতে বলা হয়েছিল, বুধবার একটি বোলেরো গাড়িতে চেপে বাড়ি থেকে বার হয়েছিল তারা। কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁরা। অভিযোগ, আট থেকে ১০ জন ব্যক্তি তাঁদের অপহরণ করেন। পরে খুন করে।

শুক্রবার রাজস্থানের ভরতপুর রেঞ্জের আইজি গৌরব শ্রীবাস্তব বলেছেন, এফআইআর-এ যাদের নাম রয়েছে তাদের পাকড়াও করা হবে শীঘ্রই। যারা অপহৃত হয়েছিল তাদের নাম জুনাইদ ও নাসির। জুনাইদের নামে ৫টি মামলা রয়েছে। ডিএনএ পরীক্ষার পরই দেহগুলি শনাক্ত করা সম্ভব হবে।

Releated Posts

রাজস্থানে জরাজীর্ণ স্কুল নিয়ে সিজেপি-গ্রামবাসীর সংঘর্ষ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের একটি গ্রামের সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী ও…

ByByNews Desk Aug 22, 2026

ইথানল মিশ্রণের সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, চিনির সরবরাহে প্রভাব: অশোক গেহলট

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): পেট্রলের সঙ্গে বিপুল পরিমাণ ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন রাজস্থানের…

ByByNews Desk Aug 22, 2026

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top