News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ধলাই জেলায় শান্তিতে সম্পন্ন নির্বাচন, কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম বিকল ছাড়া ভোগান্তি নেই
Image

ধলাই জেলায় শান্তিতে সম্পন্ন নির্বাচন, কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম বিকল ছাড়া ভোগান্তি নেই

আমবাসা(ত্রিপুরা), ১৬ ফেব্রুয়ারি(হি. স.) : জাতি-জনজাতি অংশের মানুষের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে ধলাই জেলায় ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হল।

এদিন সকাল থেকেই ধলাই জেলার ছ’টি বিধানসভা কেন্দ্রের পোলিং বুথগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। চিরাচরিত উৎসাহ ও উদ্দীপণার সঙ্গে নতুন ভোটার থেকে প্রবীণরা ভোট দিয়েছেন। নিজেদের প্রতিক্রিয়ায় ভোটাররা জানিয়েছেন, কোন অসুবিধা ছাড়া ভয়মুক্ত পরিবেশে ভোট দিচ্ছেন তাঁরা।

এদিকে, ৪৪ রাইমাভ্যালির চারটি, ৪৫ কমলপুর কেন্দ্রের চারটি জায়গায় এবং ৪৬ সুরমা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে ইভিএম বিকল হওয়ায় কিছুটা ধীর গতিতে চলেছে ভোট। তবে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। শাসক দলের পক্ষ থেকে নির্বাচক মন্ডলীকে অভিনন্দন জানানো হয়েছে। এদিকে বিকাল পাঁচটার পরেও কিছু কেন্দ্রে ভোটারদের লাইন রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় গড়ে ভোট পড়েছে প্রায় ৮৩ শতাংশ। 

Releated Posts

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top