News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী
Image

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে একজন চিকিৎসক অন্যত্র বদলি করা হয়েছে। এরই প্রতিবাদে আজ পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।

এলাকাবাসীদের অভিযোগ, ফটিকরায় হাসপাতালে চিকিৎসা পরিষেবার বেহাল দশা। ওই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক রয়েছে ডা. মৃন্ময় চাকমার। তাঁকেও বদলির বিজ্ঞাপ্তি জারি করা হয় । তিনি দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা প্রদান করে আসছেন । এর ফলে এলাকাবাসীরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। স্থানীয়দের দাবি, হাসপাতালটি এমনিতেই বিভিন্ন সমস্যায় জর্জরিত। তার মধ্যে স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসককে বদলি করে দেওয়া হচ্ছে অন্যত্র। এর ফলে গ্রামের মানুষ বিপাকে পড়বেন বলে জানিয়েছেন তারা। গ্রামের যেকোনো বাসিন্দা অসুস্থ হলে এই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এখানে যদি ডাক্তার না থাকে তাহলে চরম অসুবিধায় পড়তে হবে প্রত্যেকেই। তাই কোনোভাবেই ওই চিকিৎসককে বদলি করা যাবে না বলে এদিন বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসীরা।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন পুলিশ বাহীনি। পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলেন এবং পুলিশ আশ্বাস দিয়েছে এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top