News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর
Image

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার হাসপাতাল পরিদর্শন করেন জেলার বিভিন্ন প্রশাসনিক ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা।

পরিদর্শন দলে ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. কমল রিয়াং, জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. কাজল দাস-সহ অন্যান্য চিকিৎসক ও আধিকারিকরা। পরিদর্শনকালে প্রতিনিধিদল হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার, নবনির্মিত সিসিইউ ওয়ার্ড, সিটি স্ক্যান ও রেডিওলজি বিভাগ, আইপিএইচএস ল্যাব, ঔষধ বিতরণ কেন্দ্র, টিকিট কাউন্টার-সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি হাসপাতালের পরিষেবা আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, হাসপাতালের সিসিইউ, সন্ধ্যাকালীন ওপিডি কাউন্টার এবং নতুনভাবে স্থাপিত সি-আর্ম মেশিন চালু হওয়ার ফলে চিকিৎসা পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিশেষ করে এই আধুনিক যন্ত্রের সাহায্যে দুর্ঘটনাজনিত হাত বা পা ভাঙার মতো জটিল অর্থোপেডিক অস্ত্রোপচার এখন জেলা হাসপাতালেই করা সম্ভব হবে। এর ফলে আগরতলায় রোগী রেফারের সংখ্যা প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিধায়ক অভিষেক দেবরায় বলেন, গোমতী জেলা হাসপাতালকে একটি আধুনিক ও উন্নত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে পরিণত করতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি হাসপাতালের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্ট মহলের মতে, এই পরিদর্শন কর্মসূচি গোমতী জেলা হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা পরিষেবাকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026

রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগে তেলিয়ামুড়ায় বিক্ষোভ, তদন্তে নেমে অনিয়মের প্রাথমিক সত্যতা পেল খাদ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ জুলাই: রেশন সামগ্রী আত্মসাৎ, গ্রাহকদের প্রাপ্য খাদ্যশস্য থেকে বঞ্চিত করা এবং সরকারি রেশন সামগ্রী কালোবাজারে…

ByByReshmi Debnath Jul 31, 2026

Leave a Reply

Scroll to Top