News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি ফাইনালে ব্যাকফুটে বাংলা চ্যাম্পিয়নের লক্ষ্যে এগুচ্ছে সৌরাষ্ট্র
Image

রঞ্জি ফাইনালে ব্যাকফুটে বাংলা চ্যাম্পিয়নের লক্ষ্যে এগুচ্ছে সৌরাষ্ট্র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি।। স্বপ্ন হয়তো অধরাই থাকবে বাংলার। প্রথম দিনের খেলা দেখে ক্রিকেট মহলের ধারণা অনেকটা এরকমই। সুমন্ত, ঈশ্বরণ, সুদীপ, অনুষ্টূপ, এমনকি মনোজ তেওয়ারি সমৃদ্ধ বাংলা দলের ব্যাটিং লাইনআপ এভাবে ধসে পড়বে, ইডেনে বসা বা টিভির পর্দায় ইডেনে চোখ রাখা অনেক ক্রিকেট প্রেমীই কিন্তু সেটা ভাবতে পারেননি। রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ। বাংলা বনাম সৌরাষ্ট্রের খেতাবি লড়াই চলছে ইডেনে। প্রথম দিনের খেলা শেষে ৯৩ রানে পিছিয়ে রয়েছে সৌরাষ্ট্র। হাতে উইকেট রয়েছে আরও ৮টি। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই একদিকে যেমন ‌ প্রথম ইনিংসে লিড নেবে, অপরদিকে ভিত্ পাকা করার প্রয়াস নেবে সরাসরি জয়ের। অনেকটা যেন সেই ২০১৯-২০ এর রিপ্লে। তখন যদিও রাজকোটে, সেই একই রকম রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হয়েছিল। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে সৌরাষ্ট্র চ্যাম্পিয়ন হয়েছিল। আজ, বৃহস্পতিবার ম্যাচ শুরুতে টস জিতে সৌরাষ্ট্র প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ঘরের মাঠে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও বাংলা শুরু থেকেই ভুলভাল খেলে উইকেট ছুঁড়ে আসতে থাকে। মিডল অর্ডারে শাহাবাজ- অভিষেক জুটি কিছুটা ধরে খেলার প্রয়াস নিলে সাফল্য পায়। শাহবাজ-অভিষেক জুটি দলের জন্য ১০১ রান যোগ করতে সক্ষম হয়। সব মিলে ৫৪.১ ওভার খেলে বাংলা ১৭৪ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে শাহাবাজের ৬৯ রান এবং অভিষেক পোড়েলের ৫০ রানে উল্লেখযোগ্য। অনুষ্টূপ মজুমদারের ১৬ রান বাদ দিলে কেউ দুই অঙ্কের রানেই পৌঁছাতে পারেনি। সৌরাষ্ট্রের বোলার উনাদকাত  এবং চেতন শাকারিয়া তিনটি করে এবং চিরাগ জনি ও জাদেজা দুটি করে উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ১৭ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। এর মধ্যে সৌরাষ্ট্র ২ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। ওপেনার জয় গোহিল ৬ রানে প্যাভিলিয়নে ফিরলেও অপর ওপেনার দেশাই ৩৮ রানে অপরাজিত রয়েছেন। বিশ্বরাজ সিং জাদেজা ২৫ রান সংগ্রহ করে আউট হলেও চেতন সাকারিয়া নাইট ওয়াচম্যানের ভূমিকায় রয়েছেন ব্যক্তিগত ২ রান নিয়ে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top