News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • শান্তিরবাজারে ভোট চলাকালীন দুষ্কৃতি হামলায় গুরুতর আহত দুই
Image

শান্তিরবাজারে ভোট চলাকালীন দুষ্কৃতি হামলায় গুরুতর আহত দুই

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় ভোট চলাকালীন দুষ্কৃতি হামলায় দুই সিপিআই সমর্থক গুরুতর আহত হয়েছেন। শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অধীন কলাছড়া ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ওই ঘটনায় পুলিশ স্বত:প্রণোদিত মামলা নিয়েছে।পুলিশ জানিয়েছে, আজ ভোটগ্রহণ চলাকালীন কলাছড়া ভোট কেন্দ্রের বাইরে চন্দন দাস এবং সিপন মজুমদার দুষ্কৃতি হামলায় গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে গেছে। ঘটনার ছবির ভিত্তিতে পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশের দাবি, ওই ঘটনায় অভিযুক্তদের শীঘ্রই জালে তোলা সম্ভব হবে। ইতিমধ্যে স্বত:প্রণোদিত মামলা নিয়েছে।

Releated Posts

কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়নেই ভারতের উন্নয়ন: কৃষি মন্ত্রী

আগরতলা, ২০ জুন: কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান প্রশাসন কৃষক, দরিদ্র, যুবসমাজ ও মহিলাদের উন্নয়নে কাজ করছে, যাতে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৫৬০ কেজিরও বেশি গাঁজা পাচার মামলায় অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ১৯ জুন : ত্রিপুরা থেকে আসামে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ঘটনায় চার বছর পর গুরুত্বপূর্ণ রায় দিল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

ত্রিপুরায় প্রথম সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনে কেন্দ্রের অনুমোদন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ৬০টি আসন

আগরতলা, ১৯ জুন : রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে বড় সাফল্য এল ত্রিপুরার ঝুলিতে। কেন্দ্রীয় আয়ুষ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

দমকলের গাফিলতির অভিযোগ, আগুনে ভস্মীভূত বাড়ি-গাড়ি; ক্ষোভে ফেটে পড়লেন বাড়ির মালিক

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top