ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি।। একটা পরাজয় ইস্ট জোনকে অনেকটা পিছিয়ে দিয়েছে। সাউথ জোন, সেন্ট্রাল জোনের সঙ্গে ইস্ট জোনের পয়েন্ট সমসংখ্যক ৮ হলেও রানের গড়ে ইস্ট জোনের অবস্থান এখন চতুর্থ শীর্ষে। এদিকে নর্থ জোন পরপর তিন ম্যাচে জয়ী হয়ে জয়ের হ্যাট্রিক করে তালিকার শীর্ষে উঠে এসেছে। ইস্ট জোনকে আজ প্রথম পরাজয়ের স্বাদ নিতে হয়েছে সেন্ট্রাল জোন থেকে। বিসিসিআই আয়োজিত সিনিয়র উইমেন্স ইন্টার জোনাল এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলা হচ্ছে হায়দ্রাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। মেয়ের শুরুতে টসে জিতে ইস্ট জোন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সেন্ট্রাল জোন নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোনা-র ৭৩ রান আরুশীর ৫১ রান বেশ উল্লেখযোগ্য। ইস্ট জোনের বোলার এ পাতিল ৪৭ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, অশ্বিনী, মমতা পাসোয়ান এবং মিতা পাল প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। ত্রিপুরার প্রিয়াঙ্কা আচার্য নয় ওভার বল করে ৪২ রান দিয়েছে তবে কোনও উইকেট দখল করতে পারেনি। পাল্টা ব্যাট করতে নেমে ইস্ট জোন কিছুটা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ৪৬.৪ ওভার খেলে ১৭৭ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে ধারা গুজ্জার সর্বাধিক ৩৯ রান পায়। এছাড়া, এ পাতিলের ৩৬ রান ও অশ্বিনীর ৩৪ রান উল্লেখ করার মতো। এছাড়া, সুশ্রী দিবদর্শিনির অপরাজিত ২৭ রান এবং পি বালা ১৭ রান সংগ্রহ করেছে। ত্রিপুরার প্রিয়াঙ্কা আচার্য ১৮ বল খেলে একটি বাউন্ডারি সহযোগে ৮ রান এবং রিজু সাহা ২০ বল খেলে চার রান সংগ্রহ করেছে।

সিনিয়র উইমেন্স জোনাল ক্রিকেটে সেন্ট্রালে হেরে ব্যাকফুটে ইস্ট জোন
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















