News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্সে ত্রিপুরার পদক জয় অব্যাহত
Image

জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্সে ত্রিপুরার পদক জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি।। ত্রিপুরা দলের পদক বিজয় অব্যাহত রয়েছে। কলকাতায় ৪৩-তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্সে দ্বিতীয় দিনেও ত্রিপুরা দলের খেলোয়াড়রা তিনটি পদক জিতে নিয়েছেন। তার মধ্যে দুটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক রয়েছে। ৩০ থেকে ৩৫ বছর, পুরুষ বিভাগে লিটন দেববর্মা হাই জাম্প ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক পেয়েছেন। একই বয়স গ্রুপে শট পুট ইভেন্টে শম্ভু রায়ও দ্বিতীয় স্থান অর্জন করে পেয়েছেন রৌপ্য পদক। একই ইভেন্টে ত্রিপুরার বিকাশ দেববর্মা ব্রোঞ্জ পদক পেয়েছেন। উল্লেখ্য, বেশ ক’টি ইভেন্টের প্রাথমিক বাছাইয়ে যাঁরা নির্বাচিত হয়েছেন, বিশেষ করে ৫০ থেকে ৫৫ বছর পুরুষ বিভাগে ১০০ মিটার দৌড়ে বিপ্লব রায়, ৬৫ থেকে ৭০ বছর গ্রুপে ১০০ মিটার দৌড়ে নির্মলেন্দু ভৌমিক, ৩৫ থেকে ৪০ বছর মহিলা বিভাগে ১০০ মিটার দৌড়ে মমতা নাথ, ৩৫ থেকে ৪০ বছর  বিভাগে ৪০০ মিটার দৌড়ে দেবী রানী দাস, ৬০ থেকে ৬৫ বছর গ্রুপে পুরুষ বিভাগে ১০০ মিটার দৌড়ে প্রিয় লাল সাহা চূড়ান্ত পর্বে প্রতিযোগিতার ছাড়পত্র পেয়েছেন। এছাড়া, ৬০ থেকে ৬৫ বছর বয়স বিভাগে পুরুষদের শটপুটে রাজিন্দর কুমার পাঠানিয়া, ৬০ থেকে ৬৫ বছর মহিলা বিভাগে ট্রিপল জাম্প ইভেন্টে কবিতা দাস এবং সবিতা দাস, ৫০ থেকে ৫৫ বছর মহিলা বিভাগে ৪০০ মিটার দৌড়ে গায়ত্রী মজুমদার এবং ৬০ থেকে ৬৫ বছর বিভাগে ৪০০ মিটার দৌড়ে চন্দনা দাস অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন। উল্লেখ্য পাঁচ দিবসীয় এই জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের শেষে ত্রিপুরা দলের খেলোয়াড়রা এ পর্যন্ত দুটি স্বর্ণপদক এবং দুটি রৌপ্য পদক সহ মোট পাঁচটি পদক পেয়েছেন। আগামী দিনেও রাজ্য দলের অ্যাথলেটরা আরও সাফল্য পাবেন বলে আশা করা হচ্ছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top