News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে ক্রিকেট : ‌প্রস্তুতি ম্যাচে এক রানে জয়ী কেবিআই সেন্টার
Image

উদয়পুরে ক্রিকেট : ‌প্রস্তুতি ম্যাচে এক রানে জয়ী কেবিআই সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি।। উদয়পুরে আসন্ন ক্রিকেট ঘিরে প্রস্তুতি ম্যাচ চলছে। তাতে ১ রানে শ্বাসরুদ্ধকর জয় পেলো কে বি আই কোচিং সেন্টার। পরাজিত করলো ইলাভেন লায়ন্সকে। প্রস্তুতি ম্যাচে। বিফলে গেলো আজারুদ্দিন আহমেদের দুরন্ত ব্যাটিং। ৮৪ রানের ঝড়ো ব্যাটিং করেও দলকে জয় এনে দিতে পারলো না আজারুদ্দিন আহমেদ। জামজুরি মাঠে হয় ম্যাচটি। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কে বি আই ২০৮ রান করে। দলের পক্ষে ১০ নম্বরে ব্যাট করতে নেমে সুপ্রতীম দেবনাথ যদি ৩৭ রান না করতো তাহলে দলীয় স্কোর ১৭০ রানের গন্ডি পার হতো না। সুপ্রতীম ৩৫ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করে। এছাড়া দলের পক্ষে শায়ন সাহা ২৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩২,অরিজিৎ দেবনাথ ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩২, শানিথ সাহা ৪৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং আফতাব চৌধুরি ২৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৫৭ রান। যা দলীয় স্কোরকে দুশতরানের গন্ডি পার করাতে মূখ্য ভূমিকা নেয়। ইলাভেন লায়ন্সের পক্ষে সানু দাস (‌৩/‌৪৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে সুপ্রতীম দেবনাথের (‌৩/‌২২) দুরন্ত বোলিংয়ে ইলাভেন লায়ন্সের ইনিংস গুটিয়ে যায় ১ রান আগে। দলের পক্ষে আজারুদ্দিন আহমেদ ৬৯ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৪,‌‌ কৃষান দাস ৪৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৮,সানু দাস ১৪ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, উইকেট রক্ষক করণ দে ১৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং দ্বীপরাজ দাস ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ (‌অপ:‌) রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ৩৩ রান। কে বি আই সি সি-‌র পক্ষে সুপ্রতীম‌ ছাড়া দলনায়ক শ্রীমন দেবনাথ (‌২/‌৩৩) এবং সম্রাট বিশ্বাস (‌২/‌৩৯) সফল বোলার। ‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top