News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজার জোলাইবাড়ি স্কুলে উজ্জ্বল ক্রিকেট প্রতিভা ধোনি
Image

শান্তিরবাজার জোলাইবাড়ি স্কুলে উজ্জ্বল ক্রিকেট প্রতিভা ধোনি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি।। মনি শংকর, রবি শংকর-রা যে ঘরানা থেকে তৈরি, ঠিক সেই ঘরানা থেকে কদম কদম বেরিয়ে আসছে আরও একটি প্রতিভা। নাম তার ধোনি রিয়াং। এলাকার ক্রিকেট মহল মূলতঃ ভারতীয় দলের কূল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ওর তুলনা করে থাকে। গত তিন বছর ধরে ক্রিকেট মহলে নজর কেড়ে নিয়েছে। বিশেষ করে স্পটার, নির্বাচকরাও ভবিষ্যতে তার প্রতিভার পরিস্ফুটন ঘটবে বলে রিপোর্ট দিচ্ছেন। জোলাইবাড়ি স্কুলে পাঠরত ধোনি পড়াশোনায়ও ভালো। ধোনি-রিয়াং এর পিতা কৃষি দপ্তরে কর্মরত করঞ্জয় রিয়াং। গত বছরের পরিসংখ্যানে একটু নজর দিলেই সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবেই প্রতিীয়মান হচ্ছে ধোনি। গত মরশুমে ১৮ টি ম্যাচে ১৭টি ইনিংস খেলে ধোনি রিয়াং ৫৫৯ রান সংগ্রহ করেছিল। যার মধ্যে তিনটি শতক রয়েছে। সর্বোচ্চ ১৫৫ রান। তার সংগৃহীত ৫৫৯ রানে ৭৭ টি বাউন্ডারি ও ১৭ টি ওভার বাউন্ডারি রয়েছে। এবার মরশুম শুরুতে প্রথম ম্যাচেই দুর্দান্ত শতক জানান দিয়েছে, এ বছরও ধোনি শান্তিরবাজার মহকুমায় এবং পরে রাজ্য স্তরে দারুন খেলা উপহার দিতে পারবে। বলা বাহুল্য, রাজ্যজুড়ে ক্রীড়া ক্ষেত্রে সুযোগ-সুবিধার সঠিক ব্যবহারে এগিয়ে এলে ধোনির মতো বেশ কিছু খেলোয়াড় আগামী দিনে রাজ্য ক্রীড়া ক্ষেত্রে সম্পদ হিসেবে নিজেদের দাঁড় করাতে পারবে বলে অনুমান।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top