News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাতাবাড়িতে পূজো দিলেন মথা সুপ্রিমো প্রদ্যোত
Image

মাতাবাড়িতে পূজো দিলেন মথা সুপ্রিমো প্রদ্যোত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ফেব্রুয়ারী৷৷ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বুধবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন৷ মায়ের কাছে পুজো দিয়ে রাজ্য ও রাজ্যবাসীর শোক সমৃদ্ধি কামনা করেছেন প্রদ্যুৎ কিশোর৷ নির্বাচনে সরব  প্রচার শেষ হওয়ার পর বুধবার প্রদ্যুৎ কিশোর দেববর্মণ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন৷ ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রত্যুৎ কিশোর দেব বর্মনের আগমন ঘিরে ব্যাপক অংশের উপজাতি জনগণের উপস্থিতিও পরিলক্ষিত হয়েছে৷ এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপস্থিতির আগাম সংবাদে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও ছিল৷ পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন তিনি কোন রাজনৈতিক কর্মকান্ডে এখানে আসেননি৷ গত কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন৷ সেই সময় স্বপ্ণে মায়ের দর্শন পেয়েছেন এবং মাতা বন্দি মাতাবাড়ি মন্দিরে এসে পুজো দিতে বলেছিলেন৷ সেজন্যই আজ তিনি মাকে দর্শন করতে ও  পুজো দিতে ত্রিপুরেশ্বরী মন্দির এসেছেন৷ এদিন সাংবাদিকদের প্রশ্ণের জবাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা বলেননি৷ প্রচার চলাকালে তিনি বলেছিলেন সরব প্রচারের শেষ লগ্ণে এটাই তার নির্বাচন উপলক্ষে শেষ সভা সমাবেশ ও রেলি৷  তার বক্তব্যকে বিকৃত করে সংবাদমাধ্যম প্রচারিত করে বিভ্রান্ত করেছে৷ তিনি এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন যতদিন পর্যন্ত রাজ্যের জনজাতিদের অধিকার সাংবিধানিক উপায়ে আদায় করতে না পারবেন ততদিন পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন৷ তবে তিনি সরাসরি নির্বাচনে নরবেন না বলেও জানিয়ে দিয়েছেন৷ তিপরা মথা তার নিজের হাতে গড়া দল৷ দলের হয়ে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করবেন বলে জানান৷

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top