News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিধায়ক উন্নয়ন তহবিলের বরাদ্দ বেড়ে হল বছরে ৭০ লক্ষ টাকা
Image

বিধায়ক উন্নয়ন তহবিলের বরাদ্দ বেড়ে হল বছরে ৭০ লক্ষ টাকা

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : বিধায়ক উন্নয়ন তহবিলের বরাদ্দ বৃদ্ধি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হয় ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট ৷ সেখানেই এই নিয়ে ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তাঁর ঘোষণা অনুযায়ী, এর আগে বছরে ৬০ লক্ষ টাকা করে পেতেন বিধায়করা ৷ তা আরও ১০ লক্ষ টাকা বৃদ্ধি করা হল ৷ এর ফলে আগামী অর্থবর্ষ থেকে বিধায়করা নিজের এলাকার উন্নয়নে সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা খরচ করতে পারবেন ৷

এদিন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ‘বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প’ কর্মসূচিতে এলাকা উন্নয়নের খাতে বিধায়ক প্রতি বরাদ্দ বাৎসরিক ৬০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করা হবে ৷ এই বৃদ্ধি কার্যকর হবে আগামী অর্থবর্ষ থেকে ৷’’ এই বরাদ্দ বৃদ্ধির জন্য রাজ্য সরকারের কত টাকা খরচ হতে চলেছে, সেই বিষয়টিও বাজেট ভাষণে জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘এই খাতে আমি ৩০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি ৷’’

রাজনৈতিক মহলের মতে, সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ পরের বছর রয়েছে লোকসভা নির্বাচন ৷ তার আগে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে সমস্যা হলে উন্নয়নের কাজ যদি বন্ধ না হয় এবং আরও বেশি টাকা খরচ করা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top