News Flash

  • Home
  • দিনের খবর
  • ৪৩ তলা বহুতল থেকে পাথর পড়ল মাথায়, পথেই মৃত্যু দুই ব্যক্তির
Image

৪৩ তলা বহুতল থেকে পাথর পড়ল মাথায়, পথেই মৃত্যু দুই ব্যক্তির

মুম্বই, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : মাথায় পাথরের চাঁই পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মুম্বইয়ের ওরলির ডক্টর ই মোজেস রোডের একটি নির্মীয়মান বহুতলের সামনে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নির্মীয়মান বহুতলের সামনের রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন সাধারণ মানুষ। আচমকাই ৪৩ তলা উঁচু থেকে বেশ কিছু কংক্রিটের স্ল্যাব নীচে পড়ে যায়। তা সোজা এসে পড়ে দুই ব্যক্তির মাথায়। ঘটনায় মৃত্যু হয় দু’জনের। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য নায়ার হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর, ওরলির ফোর সিজনস হোটেলের কাছে ফোর সিজনস রেসিডেন্সির নির্মাণকাজ চলছে। সেখানেই ৪৩ তলা উচ্চতায় একটি ক্রেন কাজ করছিল। তাতে করেই ভারী পাথর এবং কংক্রিটের স্ল্যাব ওঠানো নামানোর কাজ চলছিল। সেই কাজ করতে গিয়েই দুর্ঘটনা ঘটে যায়।

Releated Posts

সন্ত রবিদাসের আদর্শ ও মোদির ভাবনাতেই ‘বিকশিত ভারত’-এর পথে এগোচ্ছে দেশ: নীতিন নবীন

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): সন্ত রবিদাসের আদর্শ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন ভাবনাকে সামনে রেখে ২০৪৭ সালের মধ্যে…

ByByNews Desk Aug 24, 2026

কলকাতার এসএসকেএম হাসপাতালে গাছ ভেঙে পড়ে মৃত্যু মহিলার, আহত ২

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): কলকাতার এসএসকেএম হাসপাতাল চত্বরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। সোমবার দুপুরে হাসপাতালের…

ByByNews Desk Aug 24, 2026

কলকাতার কাছে গাড়ির শোরুমে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২২টি নতুন গাড়ি

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): কলকাতার উত্তর প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাঁকরায় একটি গাড়ির শোরুমে সোমবার…

ByByNews Desk Aug 24, 2026

১০.২৮ কোটি টাকার ভুয়ো আইটিসি মামলায় উত্তরপ্রদেশ-হরিয়ানায় ৯টি জায়গায় ইডির তল্লাশি

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) গ্রহণ ও অন্যদের কাছে তা বেআইনিভাবে স্থানান্তরের অভিযোগে অর্থপাচার…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top