News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেম দিবসে আশানুরূপ ব্যবসা হয়নি ফুল ব্যবসায়ীদের
Image

প্রেম দিবসে আশানুরূপ ব্যবসা হয়নি ফুল ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ নির্বাচনী  ঢ়ামাঢ়োলে এবছর ভ্যালেন্টাইন ডে বা প্রেম দিবসের আনন্দ উল্লাস অনেকটাই ম্লান হয়ে গেছে৷ তদুপরি, কতোপ কতোপীদের ভ্যালেন্টাইন ডে পালনের রীতি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়নি৷ বিভিন্ন পার্ক এবং রেস্টুরেন্ট গুলিতে জোড়ায় জোড়ায় খোপায় গোলাপ জড়িয়ে আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা গিয়েছে প্রেমিক-প্রেমিকাদের৷ এই উল্লাস  যেন অতীতের সব দিধাদ্বন্দ্ব মোহ কালিমা ঘুচিয়ে এক নিরন্তন উজ্জ্বল ভবিষ্যতের রঙ্গিন স্বপ্ণকে আলোকিত করেছে৷ রাজধানী আগরতলা শহরের বিভিন্ন ফুল বিক্রয় কেন্দ্রগুলিতে এবছর ভ্যালেন্টাইন ডে তে ফুলের চাহিদা অনেকটাই কম বলে জানালেন ফুল বিক্রয়কারীরা৷ সকালের দিকে সংসান ছিল ফুলের দোকানগুলি৷ তবে বিকেলের দিক থেকে কিছুটা চাঙ্গা হয়েছে ফুলের বাজার৷ ব্যবসায়ীদের অভিমত রাজনৈতিক মিটিং মিছিলের কবলে পড়ে এবছর নিরাপত্তার বিষয়টি চিন্তা করে অনেকেই ভ্যালেন্টাইন ডে তে ঘর থেকে বের হননি৷ ফলে ফুল ব্যবসায়ীদের আশানুরূপ ব্যবসা হয়নি৷
ভালোবাসা শব্দটি চার অক্ষরের হলেও এর অর্থ বেশ আবেগঘন৷ স্নেহ থেকে শ্রদ্ধা সবকিছুই থাকে এই ভালসাবার মধ্যে৷ এই প্রেমের সাগরে ডুব দিতে সকলেই অপেক্ষায় থাকে এক বিশেষ দিনের৷ বছর ঘুরে আবারো সেই দিন আসলো বলে, ১৪ ফেব্রুয়ারি৷ সকলেই প্রস্তুত দিনটিকে সুন্দরভাবে কাটানোর জন্য৷ কারো বিচারে জগতে প্রেমই শ্রেষ্ঠ৷ আবার কারো কাছে প্রেমই জগৎ৷ আসলে মানুষ ভালোবাসার মাধ্যমেই জীবনের মানে খুঁজে পায় এ কথা সত্য৷ তুমি কি তোমার ভালোবাসার মানুষটিকে সবকিছু ভেঙেচুরে ভালোবাসতে পারছো ? প্রাণ খুলে বলতে পারছো কি মনের কথা ? উজাড় করা ভালোবাসার জন্য মন খোলার পাশাপাশি খুলতে হয় মুখও৷ মুখে না বললেও সেই কথাগুলি লিখে জানাতে ভুল করো না৷ তোমার ভালোবাসার ফুল ও ফুলের মত সুন্দর দুটো কথার জন্য তোমার প্রিয়জন অপেক্ষা করে থাকে৷ যা ভালোবাসায় গভীর ভাবে নাড়িয়ে দেবে তোমার ভ্যালেনটাইনকে৷
হাতে গোলাপ, মনে বসন্তের ছোঁয়া, এই নিয়েই শুরু হয়ে গেছে এবছরের প্রেম পার্বণ৷
 প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইনস ডে৷ এই দিনটিতে প্রত্যেকেই তাঁদের প্রিয়জনের প্রতি ভালবাসা প্রকাশ করেন৷ অনেকেই মনে করেন যে, এই দিনটি কেবল মাত্র প্রেমিক-প্রেমিকা ও দম্পতিদের  জন্য বিষয়টি একদমই সঠিক নয়৷ যে কেউ এই দিনে তাঁদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারেন৷ সে যে কেউ হতে পারেন, যেমন- পরিবারের সদস্য, বন্ধু, ভাই-বোন এবং অন্যান্য ব্যক্তি, যাঁরা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷
ফেব্রুয়ারি মাস মানেই যেন প্রেমের মাস৷ হাতে গোলাপ, মনে বসন্তের ছোঁয়া, এই নিয়েই শুরু হয়ে গেছে এবছরের প্রেম পার্বণ৷ রোজ ডে দিয়ে শুরু, প্রোপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে, কিস ডে এবং সর্বশেষ হল বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইনস ডে৷ টানা এক সপ্তাহের প্রেম পর্ব৷
প্রতিবছরই এই মাসে এক সপ্তাহ জুড়ে প্রেমের বসন্তে মেতে ওঠেন সকলে৷ কিন্তু, কেউ কি জানেন কেন পালন করা হয় এই ভ্যালেন্টাইন্স ডে? পালনের পেছনে কি এর ইতিহাস? আপনি যদি এ সম্পর্কে না জেনে থাকেন তবে জেনে নিন৷ দিনটির নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে৷ পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেছিলেন৷আমরা যদি ইতিহাসের পাতাগুলি উল্টে দেখি তবে দেখতে পাব যে, তৃতীয় শতাব্দীর সময় রোমের বাসিন্দা, পুরোহিত ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের স্মরণে উদযাপিত হয়েছিল এই দিনটি৷ যিনি ছিলেন একজন ধর্ম প্রচারকও৷ যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্বীকার করে সেখানকার মানুষেরা তাঁকে একটা দিন উৎসর্গ করার কথা ভাবেন৷
আত্মকেন্দ্রিক ও অবক্ষয়ের সমাজ ব্যবস্থাতেও আজকের দিনে ভালোবাসার বিকল্প নেই৷ ভ্যালেন্টাইন ডে বা ভালবাসা দিবসটি যুগ যুগ আরো আলোকিত হোক, সেটাই প্রত্যাশাই রইল৷

Releated Posts

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top