News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শোণিতপুরের ছয় হাজার বিঘা জমি বেদখলমুক্ত করতে চলছে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
Image

শোণিতপুরের ছয় হাজার বিঘা জমি বেদখলমুক্ত করতে চলছে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

তেজপুর (অসম), ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : শোণিতপুরের ছয় হাজার বিঘা জমি বেদখলমুক্ত করতে আজ মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসন চালিয়েছে উচ্ছেদ অভিযান। পুলিশ ও নিরাপত্তা বাহিনী নিয়ে বুঢ়াচাপরি এলাকায় চালানো হচ্ছে উচ্ছিদ অভিযান।

গতকাল রাতের মধ্যে উচ্ছেদ অভিযানে ব্যবহারের জন্য বেশ কয়েকটি এসকেভেটর (জেসিবি) সহ পুলিশ ও সিআরপিএফ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছিল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ভোর থেকে বুলডজার দিয়ে ইতিমধ্যে প্রায় দেড় হাজার বিঘা জমিতে নির্মিত অবৈধ বাড়িঘর ভেঙে ফলফসালি ও সবজির খেত ধ্বংস করা হচ্ছে।

স্থানীয় সাৰ্কল অফিসারের কাছে জানা গেছে, উচ্ছেদ অভিযানের আগে ওই সব এলাকায় অবৈধভাবে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ পাওয়ার পর বেশিরভাগ পরিবার এলাকা ছেড়ে চলে গেছেন।

উল্লেখ্য, গত বছরের (২০২২) ১৯ ডিসেম্বর অনুরূপ উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল নগাঁও জেলার বটদ্রবায়ও।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top