News Flash

Image

খয়েরপুরে আক্রান্ত রিক্সা শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের তুলাকোনা এলাকায় মারধর রিকশা চালককে৷ ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যায় খয়েরপুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের একটি জনসমাবেশ ছিল৷ মোটর রিক্সা চালক কালিপদ চক্রবর্তী রিক্সা নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা হামলা করে তার উপর৷ বহুবার বলেছেন তিনি সিপিআইএমের সভায় যায় নি৷ কিন্তু তারপরেও বেধড়ক মারধর করেছে কালিপদ চক্রবর্তীকে৷ তার চিৎকার শুনে আশপাশে মানুষ ছুটে আসেনি৷ কারণ যে দুর্বৃত্তরা এই ঘটনা সংগঠিত করেছিল তারা এলাকার মস্তান বলে পরিচিত৷ এর মধ্যে রয়েছে মিটন দেবনাথ বলে এক বিজেপি নেতা৷ দুর্বৃত্তরা এই রক্তাক্ত করে তার মোটর রিক্সাটি পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রানীর বাজার থানার পুলিশ৷ পুলিশ ঘটনা স্থল থেকে কালিপদ চক্রবর্তীকে উদ্ধার করে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top