News Flash

Image

অসম : ৩.২ প্রাবল্যের মৃদু ভূমিকম্প অসমের হোজাই শহরে

গুয়াহাটি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য অসমের হোজাই জেলা সদর। ১৮ ঘণ্টার মধ্যে মধ্য অসমে এটা দ্বিতীয় ভূমিকম্প। এর আগে গতকাল ১২ ফেব্রুয়ারি বিকাল ৬:০০টা ১৮ মিনিট ১৭ সেকেন্ডে পার্শ্ববর্তী নগাঁও জেলায় রিখটার স্ক্যালে ৪.০ প্রাবল্যের ভূমিকম্প হয়েছিল। আজ সকাল ১১টা ৫৭ মিনিট ২৭ সেকেন্ডে ৩.২ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে হোজাই শহর। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি প্রকাশিত তথ্যে জানা গেছে, আজ সকাল ১১:৫৭:২৭ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল হোজাই শহরের ভূগৰ্ভের ১০ কিলোমিটার গভীরে ২৬.০৫ উত্তর অক্ষাংশ এবং ৯৩.০১ দ্রাঘিমাংশে।

এদিকে আজই সিকিমেও ভোর ৪-টা ১৫ মিনিট ৪ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে। সিকিমের ইউকসোম শহরের উত্তর-পশ্চিম প্রান্তে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভূগৰ্ভের ১০ কিলোমিটার গভীরে ২৭.৮১ উত্তর অক্ষাংশ এবং ৮৭.৭১ দ্রাঘিমাংশে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

প্ৰসঙ্গত, এর আগে গত ৪ ফেব্রুয়ারি ৪.০ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে মণিপুরের উখরুল জেলা ও পার্শ্ববর্তী এলাকা। ওইদিন সকাল ৬টা ১৪ মিনিট ৫৫ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল। সেদিন সংঘটিত ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উখরুল জেলার ১০ কিলোমিটার ভূগর্ভের ১০ কিমি গভীরে ২৫.১৩ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৬৭ দ্রাঘিমাংশে।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top