News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত চার, আহত অন্তত ১০
Image

জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত চার, আহত অন্তত ১০

জয়নগর, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের রাজাপুর-করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে রবিবার রাতে বসেছিল একটি জলশা। আর সেই অনুষ্ঠান উপলক্ষে রাস্তার ধারে ধারে বসেছিল হরেক রকম দোকান। সেখানে গ্যাস বেলুনের দোকান দিয়েছিলেন মুচিরাম হালদার। আচমকা রাত্রি সাড়ে ন’টা নাগাদ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সেই সময় এলাকায় প্রচুর মানুষের ভিড় ছিল। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আশপাশে থাকা আরও অন্তত ১০ জন। নিহতদের নাম কুতুবউদ্দিন মিস্ত্রি(৩৬), শাহিন মোল্লা(১৪), আবির গাজি ও গ্যাস বেলুন বিক্রেতা মুচিরাম হালদার।

বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর ও বকুলতলা থানার পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। সেখানে বেশ কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর ও বকুলতলা থানার পুলিশ।

Releated Posts

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026

শ্রীশৈলমের বিশ্রামাগারে পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

অমরাবতী, ২৫ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের তীর্থশহর শ্রীশৈলমে একটি বিশ্রামাগারের ঘর থেকে একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার…

ByByNews Desk Aug 25, 2026

মহারাষ্ট্রের পালঘরে আশ্রম স্কুলের ৭ বছরের ছাত্রের মৃত্যু, হাসপাতালে ২৬

পালঘর, ২৫ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আবাসিক আশ্রম স্কুলের সাত বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। উচ্চ…

ByByNews Desk Aug 25, 2026

পুলওয়ামায় দুই জঙ্গি সহযোগী গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও গ্রেনেড

শ্রীনগর, ২৫ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় দুই জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top