News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে এসএফআই-এর ডেপুটেশন
Image

শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

কৈলাসহর, ২৫ আগস্ট: রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসক শান্তিময় দেববর্মার নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানের পর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে একটি বিক্ষোভ মিছিলও সংগঠিত হয়।

ডেপুটেশন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র নেতা সাগর ভট্টাচার্য, সাহাব উদ্দিন, সাগরদ্বীপ মালাকার, অঙ্কিতা মালাকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ডেপুটেশন প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্র নেতা সাগর ভট্টাচার্য জানান, রাজ্যের বিভিন্ন স্কুলে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক শিক্ষক পদ শূন্য পড়ে রয়েছে। অবিলম্বে স্থায়ী শিক্ষক নিয়োগ করে সমস্ত শূন্যপদ পূরণের দাবি জানান তিনি। পাশাপাশি শিক্ষাব্যবস্থার বেসরকারীকরণ বন্ধ করে সকলের জন্য শিক্ষার অধিকার সুনিশ্চিত করার দাবিও তোলেন।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রীদের পূর্ণ নিরাপত্তা এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবি জানানো হয়। ইরানি থানার অন্তর্গত হীরাছড়া এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবেদা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবিতেও সরব হয় এসএফআই নেতৃত্ব।

ডেপুটেশনে আরও উল্লেখ করা হয়, লাগামহীন লোডশেডিং এবং বিদ্যুৎ দপ্তরের অব্যবস্থাপনার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে।

ছাত্র নেতা সাগর ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে বলেন, হীরাছড়া এলাকার জুবেদা হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কৈলাসহরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Releated Posts

রাঙ্গামাটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ছড়া সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি

সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Aug 25, 2026

লাটিয়াপুড়ায় নদীবাঁধ মেরামতের কাজ ঘিরে স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে কাজ বন্ধ

কৈলাসহর, ২৫ আগস্ট: সম্প্রতি ভারী বৃষ্টির জেরে মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

জয়শ্রী-লালজুরি সড়কে বেআইনি মদ বোঝাই গাড়ি আটক, উদ্ধার ৫,০০৭ বোতল বিলাতি মদ

কাঞ্চনপুর, ২৫ আগস্ট: জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে দ্রুতগতিতে কাঞ্চনপুরের দিকে আসার পথে বেআইনি মদ বোঝাই একটি গাড়ি আটক করল…

ByByReshmi Debnath Aug 25, 2026

কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

বিশালগড়, ২৫ আগস্ট: কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাতের আঁধারে চোরের দল মন্দিরে হানা দিয়ে…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

টানা বৃষ্টিতে জলমগ্ন কল্যাণপুরের আমন ধানক্ষেত, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল কৃষিদপ্তর

কল্যাণপুর, ২৫ আগস্ট: টানা দু’দিনের ভারী বৃষ্টিতে কল্যাণপুর ব্লকের বিস্তীর্ণ আমন ধানক্ষেত জলমগ্ন হয়ে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায়…

ByByReshmi Debnath Aug 25, 2026

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত…

ByByReshmi Debnath Aug 24, 2026

Leave a Reply

Scroll to Top