News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • রামনগর কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার মুখ্যমন্ত্রীর
Image

রামনগর কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার সকালে রামনগর বিধানসভা এলাকায় দলীয় প্রার্থী সুরজিৎ দত্তের সমর্থনে  বাড়ি বাড়ি ভোট প্রচারে শামিল হন৷ চরম ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার সকালে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী সুরজিত দত্তের সমর্থনে গণদেবতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন৷ এদিন ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সবাইকে ভয়-ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে৷ রাজ্য এবং দেশকে শক্তিশালী করতে এবং অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হলে বিজেপিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷৷ সাংবাদিকদের প্রশ্ণের জবাবে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীদের সম্পর্কে কিছু বলাই মানে হল তাদেরকে মাইলেজ দেওয়া সে কারণেই তিনি বিরোধীদের সম্পর্কে এখন আর কিছু বলতে চান না বলে জানান৷ রামনগর বিধানসভা কেন্দ্র সহ রাজ্যের সব কটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলেও মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top