News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-পরবর্তী সময়ে মানুষ স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন; স্বাস্থ্যসেবা সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ : মনসুখ মান্ডভিয়া
Image

কোভিড-পরবর্তী সময়ে মানুষ স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন; স্বাস্থ্যসেবা সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ : মনসুখ মান্ডভিয়া

লখনউ, ১১ ফেব্রুয়ারি (হি.স.): কোভিড-পরবর্তী সময়ে দেশবাসী নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন এবং স্বাস্থ্যসেবা সেক্টরে বিনিয়োগের জন্য অপার সুযোগ রয়েছে। বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। শনিবার লখনউতে গ্লোবাল ইনভেস্টরস সামিটে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তিনি বলেছেন, বেসরকারি হাসপাতাল খোলার জন্য বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করছে সরকার এবং বিশ্বব্যাংক এই উদ্দেশ্যে ঋণ দিতে প্রস্তুত। তিনি বেসরকারি সেক্টরকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্যসেবার প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাস্থ্যকে উন্নয়নের সঙ্গে যুক্ত করেছেন এবং এই ক্ষেত্রে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কাজ করেছেন। এ কারণেই চিকিৎসা শিক্ষা সেক্টরে আসন বৃদ্ধি করা হয়েছে এবং প্রধান স্বাস্থ্য কেন্দ্রগুলোকে স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top