নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ নির্বাচনে ২৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা বাঙালি দল৷ শুক্রবার ২৯ টি প্রতিশ্রুতির মাধ্যমে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে৷ শিবনগর স্থিত দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই ইস্তেহারের ঘোষণা দেন আমরা বাঙালি-র রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল৷ রাজ্যের মানুষ কংগ্রেস, সিপিএম এবং বিজেপি-কে দেখেছে৷ এখন একটা জোট তৈরি হয়েছে বিজেপি-কে পরাজিত করতে৷ কিন্তু এরা বিচ্ছিনতাবাদী দাবীকে তারা সমর্থন জানায় কেবল মাত্র ক্ষমতা দখলের জন্য৷ তাই এই অবস্থায় আমরা বাঙালি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল৷

ইস্তেহার প্রকাশ করল আমরা বাঙালী
Tags:
Releated Posts
উমাকান্ত একাডেমির ১৯৭৬ ব্যাচের প্রাক্তনীদের পুনর্মিলনী উৎসব, উপস্থিত মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রাজধানীর হোটেল সোনারতরীতে রবিবার অনুষ্ঠিত হলো উমাকান্ত একাডেমির ১৯৭৬ সালের ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের…
আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মনীষা দাসের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস
নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২১ জুন: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশ প্রশাসনের ভূমিকা এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী মনীষা দাসের রহস্যজনক…
কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা
আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর…
গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত
উদয়পুর, ২২ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই…


















